West Bengal News: গ্রেফতার পুর চেয়ারম্যান, বাদুড়িয়ায় পাট ক্ষেতে উদ্ধার কয়েক কোটি টাকা

Published : May 27, 2026, 08:35 PM IST
West Bengal Police

সংক্ষিপ্ত

AITC Leader Arrested: রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতার দুর্নীতি ফাঁস হচ্ছে। দুর্নীতি ও চুরির অভিযোগে তৃণমূল নেতাদের গ্রেফতার করা হচ্ছে। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় এমনই ঘটনা দেখা যাচ্ছে। তৃণমূল নেতার দুর্নীতি প্রকাশ্যে আসায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

DID YOU KNOW ?
গ্রেফতার চেয়ারম্যান
দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য।

West Bengal Police: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়ায় পাট ক্ষেত থেকে উদ্ধার কোটি কোটি টাকা ভর্তি চারটি ব্যাগ ও একটি বস্তা। বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে গত ৪৮ ঘণ্টা আগে পুলিশ গ্রেফতার করেছে। এবার তাঁর এক নির্জন বাড়ি থেকে নগদ ৮০ লক্ষ টাকা পাওয়া গিয়েছিল। আদালতের নির্দেশে তাঁর ছয় দিনের পুলিশ হেফাজত হয়েছে। তিনি এবার পুলিশি জেরায় স্বীকার করলেন, বাদুড়িয়া পুরসভা অঞ্চলের বাটুলডাঙ্গা অঞ্চলের পাট ক্ষেতের মধ্যে টাকার বস্তা, স্যুটকেস মাটি খুঁড়ে পোতা আছে। বুধবার চেয়ারম্যানকে সঙ্গে করে এনে ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে শ্রমিকদের কাজে লাগিয়ে পরপর চারটি গর্ত থেকে চারটি বস্তা ও একটি স্যুটকেস উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, এখানে বিপুল পরিমাণে ৫০০ টাকার বান্ডিল দেখা গিয়েছে। বস্তার মধ্যে টাকা আছে। স্যুটকেসের মধ্যে কিছু সোনার গয়নাও পাওয়া গিয়েছে।

এই টাকার উৎস কী?

বিপুল পরিমাণে টাকা ও গয়না উদ্ধার করার পর বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যানকে নতুন করে জেরা শুরু হয়েছে। এই টাকার উৎস কী, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। দুর্নীতি, স্বজন-পোষণ, সরকারি টাকা গোপন আস্তানায় রেখে দেওয়ার অভিযোগ উঠেছে। দীপঙ্করের পাশাপাশি ওই পাট ক্ষেতের মালিক শামিম মোল্লাকেও গ্রেফতার করেছে পুলিশ। পাট ক্ষেত থেকে উদ্ধার হওয়া টাকা বাদুড়িয়া থানায় নিয়ে যাওয়া হয়েছে। এখন এই টাকা গোনার কাজ চলছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

দীপঙ্করের বিরুদ্ধে সরব স্থানীয় বাসিন্দারা

স্থানীয় মানুষের অভিযোগ, বাংলার বাড়ি প্রকল্পে সাধারণ মানুষের কাছ থেকে যে বিপুল পরিমাণে টাকা নিয়েছিলেন চেয়ারম্যান, সেই টাকা লুকিয়ে রাখা হয়েছিল বাগানবাড়িতে এবং পাট ক্ষেতে। মঙ্গলবার দীপঙ্করের পার্টি অফিস থেকে এবং একটি বাগানবাড়ি থেকে চার হাজার সরকারি ত্রিপল উদ্ধার করে পুলিশ। এরপর তাঁর বিরুদ্ধে দু'টি পৃথক অভিযোগ দায়ের হয় বাদুড়িয়া থানায়। মঙ্গলবার রাতে আবারও দীপঙ্করের গোপন ডেরা থেকে রংয়ের কৌটোতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৮০ লক্ষ টাকা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৫০০
বাদুড়িয়ায় পাট ক্ষেত থেকে উদ্ধার ৫০০ টাকা ভর্তি ব্যাগ, বস্তা
উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় পাট ক্ষেত থেকে একাধিক বস্তা ও ব্যাগ উদ্ধার করেছে পুলিশ। সব ব্যাগ ও বস্তাতেই ছিল ৫০০ টাকার নোট

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনায় কারা পাবেন সুবিধা? নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
Anapurna Bhandar: লঞ্চ হল অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম! কারা পাবেন ৩০০০ টাকা, কোথায় মিলবে ফর্ম?