কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।
05:13 PM (IST) Oct 23
Australia vs India: এবারের অস্ট্রেলিয়া সফরের (India tour of Australia, 2025) শুরুটা ভালো করতে পারেনি ভারতীয় দল। ওডিআই সিরিজের প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও হেরে গেল ভারত। ফলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খোয়াতে হল।
01:38 PM (IST) Oct 23
অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ২৬৪ রান করল ভারতীয় দল। রোহিত শর্মা ৭৩ এবং শ্রেয়াস আইয়ার ৬১ রান করেন।
12:59 PM (IST) Oct 23
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তার বিতর্কিত বক্তব্যের জন্য শিরোনামে। তিনি এর আগেও তার বক্তব্য এবং দাবির মাধ্যমে মার্কিন-ভারত সম্পর্কে উত্তেজনা তৈরি করেছেন, এবার ভারত সম্পর্কে আরও একটি বড় দাবি করেছেন।
12:23 PM (IST) Oct 23
RBI ব্যাঙ্কিং ব্যবস্থায় বড় ধরনের সংস্কার আনতে চলেছে, যা ২০২৬ সাল থেকে কার্যকর হতে পারে। এই খসড়া নিয়মে গ্রাহক সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে লকার সুরক্ষায় ক্ষতিপূরণ বৃদ্ধি, সাইবার জালিয়াতিতে গ্রাহকের দায় শূন্যর মতো সুবিধা থাকবে।