আপাত-স্বস্তি গরু পাচার মামলায় অভিযুক্ত আব্দুল লতিফের, শর্ত সাপেক্ষে মিলল জামিন

Published : Apr 27, 2023, 10:23 AM IST
cattle smuggling case abdul latif

সংক্ষিপ্ত

আদালতের সওয়াল জবারের পর রেজিস্টার সিকিউরিটি ১৫০০০ টাকার বণ্ডে জামিন পেলেন তিনি।

সুপ্রিম কোর্টের রক্ষাকবচ মিলেছিল আগেই। এবার গরু পাচার মামলায় অভিযুক্ত আব্দুল লতিফকে শর্ত সাপেক্ষে জামিন দিল আসানসোলে সিবিআই-এর বিশেষ আদালত। সূত্রের খবর আগামী ৬ মে পর্যন্ত শর্ত সাপেক্ষে অন্তরবর্তী জামিন মঞ্জুর করা হয়েছে আব্দুল লতিফের। আদালতের সওয়াল জবারের পর রেজিস্টার সিকিউরিটি ১৫০০০ টাকার বণ্ডে জামিন পেলেন তিনি। তবে জামিনের ক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করেচে আদালত। তদন্তকারী আধিকারীকদের কাছে জমা রাখতে হবে পাসপোর্ট। এছাড়া গরু পাচার বা কোনও ধরনের অপরাধের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না তিনি। এছাড়া প্রতি তিনদিনে একদিন করে তাঁকে হাজিরা দিতে হবে সিবিআইয়ের দফতরে। তদন্তের স্বার্থে আব্দুল লতিফকে জিজ্ঞাসাবাদও করতে পারে সিবিআই।

বিস্তারিত আসছে…. 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Durga Puja Weather: দেবীপক্ষের প্রথম দিনেই পুজো পুজো আবহাওয়া, রোদ ঝলমলে আকাশ মুখ ভার করবে চতুর্থী থেকেই
Today’s News in Bengali Live: BJP Dropbox - কলকাতা পুরভোটে কেমন প্রার্থী চাই? আমজনতার মতামত চাইতে ড্রপবক্স বসাচ্ছে বিজেপি