১০ বিঘারও বেশি জমি-চালকল-১৬ কোটির ফিক্সড ডিপোজিট! অনুব্রত কন্যার সম্পত্তি দেখে চোখ কপালে ইডির

Published : Apr 26, 2023, 11:39 PM IST
Anubrata Sukanya

সংক্ষিপ্ত

চাকরিতে প্রভাব খাটানো থেকে শুরু করে কোটি কোটি টাকার সম্পত্তি, নানা অভিযোগ অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলের বিরুদ্ধে। শুধু তাই নয়, ইডি সূত্রে দাবি, সুকন্যার নামে ব্যাঙ্কে কোটি কোটি টাকা গচ্ছিত আছে।

বুধবার দিনভর জিজ্ঞাসাবাদের পর অবশেষে গ্রেফতার করা হল অনুব্রত মন্ডলের কন্যা সুকন্যা মন্ডলকে। দিল্লিতে তাঁকে ৩ বার জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও তিন বারই ইডির তলব এড়িয়ে গিয়েছিলেন কেষ্ট-কন্যা। বুধবারও তাঁকে ডেকে পাঠানো হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে। বুধবার সকালেই তদন্তকারী সংস্থার দফতরে পৌঁছে গিয়েছিলেন সুকন্যা। ইডির আধিকারিকরা দাবি করছেন যে, সুকন্যা জিজ্ঞাসাবাদের সময় তাঁদের সাথে অসহযোগিতা করেছেন। তার পরই আজ সন্ধ্যায় তাঁকে গ্রেফতার করে ইডি।

এদিকে, চাকরিতে প্রভাব খাটানো থেকে শুরু করে কোটি কোটি টাকার সম্পত্তি, নানা অভিযোগ অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলের বিরুদ্ধে। শুধু তাই নয়, ইডি সূত্রে দাবি, সুকন্যার নামে ব্যাঙ্কে কোটি কোটি টাকা গচ্ছিত আছে। ১৬ কোটি টাকার একটি ফিক্সড ডিপোজ়িট রয়েছে তাঁর নামে। এ ছাড়া, বীরভূমে সুকন্যার মালিকানায় রয়েছে বিঘা বিঘা জমি।

অভিযোগ, শাসকদলের নেতা হিসাবে অনুব্রত প্রভাব খাটিয়ে মেয়ের এই সরকারি চাকরি পাকা করেছেন। কী ভাবে কোন পরীক্ষা দিয়ে সুকন্যা প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়েছিলেন, তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। সুকন্যার চাকরি নিয়েও প্রশ্ন উঠেছে বার বার। সরকারি স্কুলে প্রাথমিক শিক্ষিকা হিসাবে চাকরি করতেন সুকন্যা। এও অভিযোগ উঠেছিল, সুকন্যা নাকি স্কুলে না গিয়েই দিনের পর দিন বেতন নিয়েছেন। ইডির আরও অভিযোগ, সুকন্যা বাবার যাবতীয় ব্যবসার দেখাশোনা করতেন। সেই সংক্রান্ত সব তথ্যই তাঁর কাছে আছে।

ইডি সূত্রে খবর সুকন্যার নামে বোলপুর বাইপাস সংলগ্ন এলাকায় ১০ বিঘা জমি আছে বলে দাবি ইডির। এ ছাড়া, বোলপুরেও তাঁর কিছু জমি রয়েছে। অভিযোগ, একটি সংস্থার মালিকানা রয়েছে সুকন্যার নামে। রয়েছে একটি চালকলও। এত কম বয়সে কীভাবে এই বিপুল সম্পত্তির মালিক হলেন সুকন্যা তা নিয়ে উঠছে প্রশ্ন। কারণ বয়স কম হওয়ায় খুব বেশিদিনের চাকরিজীবন নয় তাঁর।

হিসাব বহির্ভূত এই সম্পত্তি প্রথম থেকেই ইডির নজরে ছিল। অভিযোগ, গরু পাচারকাণ্ডের সঙ্গে এই সম্পত্তির যোগ থাকতে পারে। তাই নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য একাধিক বার সুকন্যাকে ডেকে পাঠিয়েছে ইডি। প্রসঙ্গত, অনুব্রত না থাকাকালীন সুকন্যার যথাযথ দেখভাল করার জন্য বীরভূমের জেলা নেতৃত্বকে দলীয় কার্যালয় থেকে বিশেষ নির্দেশ দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে, বুধবার ২৬ এপ্রিল, দিল্লি হাইকোর্ট সেই মামলার শুনানির দিন ১ মাস এগিয়ে আনল। শুনানির নতুন তারিখ ধার্য করা হয়েছে ১ জুন। ওই দিন বিচারপতি দীনেশ কুমার শর্মার এজলাসে অনুব্রত মণ্ডলের ভগ্ন স্বাস্থ্যের প্রেক্ষিতে করা জামিনের আবেদনের শুনানি হবে।

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

লক্ষ্মীর ভাণ্ডারে নতুন আবেদনকারীদের টাকা কবে ঢুকবে? পেমেন্ট নিয়ে বড় আপডেট দিল রাজ্য সরকার
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হল ১ লক্ষ ২৫ হাজার নাম, তালিকায় আছেন আপনি? কীভাবে চেক করবেন স্ট্যাটাস?