Amit Shah: টার্গেট লোকসভা ভোট! ঠাসা কর্মসূচি নিয়ে বাংলায় আসছেন অমিত শাহ

Published : Jan 25, 2024, 07:21 AM IST
amit shah

সংক্ষিপ্ত

অনেক আগেই রাজ্য স্তরের নেতাদের লোকসভা ভোটের টার্গেট ঘোষণা করে দিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব। সেই লক্ষ্যে এবার বাংলায় আসছেন বিজেপির মূল কর্ণধার অমিত শাহ।

২০২৪ সালে সারা দেশের রাজনীতিতে মারাত্মক গুরুত্বপূর্ণ লোকসভা ভোট (Lok Sabha Election 2024) । এই ভোটে কেন্দ্রীয় শাসকদল বিজেপির পাখির চোখ বাংলা। তার জন্য জোরকদমে প্রস্তুতি শুরু হয়ে গেছে গেরুয়া শিবিরের সমস্ত স্তরে। 
-

এবছর পশ্চিমবঙ্গ থেকে আরও বেশি আসন জিতে তৃণমূলের কাছ থেকে জয় ছিনিয়ে নিতে চায় বিজেপি (BJP) । অনেক আগেই রাজ্য স্তরের নেতাদের লোকসভা ভোটের টার্গেট ঘোষণা করে দিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব। সেই লক্ষ্যে এবার ভোটের আগে আবার বাংলায় আসছেন বিজেপির মূল কর্ণধার, অমিত শাহ (Amit Shah) । ২৮ জানুয়ারি, রবিবারই রাজ্যে আসার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। 


বাংলায় সফর করতে এসে অমিত শাহের মূল টার্গেট থাকতে পারে অখণ্ড মেদিনীপুরের ওপর। ২৯ জানুয়ারি , সোমবার, মেচেদায় দলীয় কর্মীদের নিয়ে সভা করবেন তিনি। মেদিনীপুর বিভাগের পাঁচটি লোকসভা কেন্দ্রের কর্মীদের নিয়ে বিশাল জনসভা করার কথা রয়েছে তাঁর। সেই বিষয়ে বিজেপির নেতা এবং কর্মী-সমর্থকদের মধ্যে এখন তৎপরতা তুঙ্গে ।

 

তবে, কেবলমাত্র মেদিনীপুর নয়, তার পাশাপাশি ২৯ জানুয়ারি কলকাতার সায়েন্স সিটিতেও একটি দলীয় কর্মীসভা করার কথা রয়েছে অমিত শাহর। ওইদিন দুপুরে এই সভাটি করতে পারেন তিনি। সেটি ছাড়াও,  বঙ্গ বিজেপির রাজ্য নেতাদের সঙ্গে পৃথকভাবে একটি হোটেলে বৈঠকে বসে দলের ভোটকৌশল নিয়েও আলোচনা করার কথা রয়েছে দলীয় সেনাপতির। পরপর কর্মসূচির চাপ সামলে ২৯ জানুয়ারি রাতেই আবার দিল্লিতে ফিরে যাওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

West Bengal Election 2026: বাংলার ভোট ঘোষণা কবে? ২৮ ফেব্রুয়ারির পরেই কি সিদ্ধান্ত? বড় খবর
বিদায়ের পথে শীত, আগামী ২৪ ঘন্টা আবহাওয়ার বিরাট বদল, জেনে নিন এক ক্লিকে