'ব*টা বিজেপি!' গালিগালজ করে অনীক দত্তকে ৪ তারিখের পরে ভ্যানিশে করে দেওয়ার হুমকি

Published : Jun 02, 2024, 07:24 PM IST
Anik Dutta

সংক্ষিপ্ত

অনীক দত্ত বলেন, হঠাৎ জনৈক ব্যক্তি তাঁকে বলেন, এখানে এত জন কী করছেন? হয় ভোট দিতে যান না হলে বাড়ি চলে যান। 

ভোট গিতে গিয়ে হেনস্থার স্বীকার বাংলা ছবির জনপ্রিয় পরিচালক অনীক দত্ত। শনিবার সোশ্যাল মিডিয়ায় লাইভে তেমনই জানিয়েছেন। তবে রবিবার একাধিক সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন তিনি। বলেছেন ভোট দিয়ে বেরিয়ে আসার সময় তাঁকে 'দেখে নেব'বলে হুমকি দেওয়া হয়। অনীক দত্ত জানিয়েছেন, গড়িয়াগাট বুথের কাছে জমায়েত হয়েছিল। তারই প্রতিবাদ করেছিলেন। এরপরই তাঁকে লক্ষ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালজ করা হয়। তারপরই ৪ জুন ভোটের ফল প্রকাশের পরে দেখে নেওয়ারও হুমকি দেওয়া হয়। তাঁর অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ়

 

অনীক দত্ত বলেন, হঠাৎ জনৈক ব্যক্তি তাঁকে বলেন, এখানে এত জন কী করছেন? হয় ভোট দিতে যান না হলে বাড়ি চলে যান। প্রাথমিক ভাবে পরিচালক ভেবেছিলেন, তাঁরা ঠিকই বলছেন, নিয়ম মেনে খুব ভাল কাজ হচ্ছে। কিন্তু তারপরই সবকিছু ওলটপালট হয়ে যায়। তিনি জানিয়েছেন, সেখান থেকে মাত্র ১০-১৫ ফুট দূরে তৃণমূলের আরও একটি ক্যাম্প রয়েছে। সেখানে মুখ্যমন্ত্রীর ছবি রয়েছে। আর প্রার্থীর পোস্টার রয়েছে। তিনি তারই প্রতিবাদ করেছিলেন। বলেছিলেন বুথের এত কাছে কোনও পার্টির ক্যাম্প করা নিয়মবিরুদ্ধ কাজ। তারই প্রতিবাদ করেন। তারপরই তৃণমূলের স্থানীয় নেতা কর্মীরা বিরোধিতা করেন। তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। বলেন, ওরা যা বলছিল সবই খুব বাজে কথায় সেই সময় ক্যাম্প সরিয়ে নেয় তৃণমূল। তিনিও ভোট দিতে চলে যায়।

কিন্তু ভোট দিয়ে ফিরে আসার সময় বাধে বিপত্তি। অনীক জানিয়েছেন, তিনি বাড়ি ফেরার সময় তাঁর কানের পাশে দুই জন চিৎকার বলে বলেন, 'খেলা হবে! খেলা হবে! তারপরে ঝাঁকে ঝাঁকে লোক চলে এল।' তিনি আরও বলেন পাশের বস্তি থেকে অনেক পুরুষ ও মহিলা দল বেঁধে এসে তাঁর ওপর চড়াও হয়। সেই সময় তাঁকে উদ্দেশ্য করে অশ্লীল কথা বলা হয়। তিনি বলেন, 'আমাকে বলেছে, কীকে করে সাহায় হয়। জলে থেকে কুমিরের সঙ্গে লাগতে এসেছো! ব্যাটা বিজেপি!''মেরে সাবাড় করে দেব' এমন হুমকিও দেওয়া হয়। তিনি বলেন, পাল্টা ঘুরে দাঁড়ান তিনি বলেন, 'আমি তো কোথায় চলে যাচ্ছি না। করুণ না কী করবেন! আপনাদের কিছু করার হলে করুন। আপনাদের অনুমতি নিয়ে বাড়ি যাব।' তিনি আরও বলেন, তাঁকে উদ্দেশ্য করে অনেকেই বলেন, ৪ তারিখে শুধু গায়ে হাত দেব এমনটা নয়, পারলে ভ্যানিশ করে দেব। তবে অনীক জানিয়েছেন, তিনি বিষয়টি স্থানীয় প্রার্থীর স্বামীকে জানিয়েছেন।

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

WB Yuva Sathi Scheme: মে মাস থেকে অ্যাকাউন্টে ঢুকবে না যুবসাথীর টাকা! সামনে এলো নতুন আপডেট
মেয়েগুলো চলে গেল ঠিকই, তবে এই 'কালো সাম্রাজ্য'কে ডুবিয়ে দিয়ে গেল