মারাত্মক অবস্থার অবনতি অনিকেত মাহাতোর! গভীর রাতে ভর্তি হাসপাতালে, সঙ্কটজনক পরিস্থিতিতে রাখা হল CCU-তে

Published : Oct 11, 2024, 07:45 AM ISTUpdated : Oct 11, 2024, 08:49 AM IST
Aniket Mahata fell ill during the hunger strike of junior doctors in Dharmatala bsm

সংক্ষিপ্ত

মারাত্মক অবস্থার অবনতি অনিকেত মাহাতোর! গভীর রাতে ভর্তি হাসপাতালে, সঙ্কটজনক পরিস্থিতিতে রাখা হল CCU-তে

৭ জন অনশনকারীর মধ্যে অন্যতম মুখ হল অনিকেত মাহাতোর। গতকাল থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতির কথা সামনে আসছিল। এবার গতকাল মাঝরাতে চিকিৎসকের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক পরিস্থিতিতে পৌঁছয়। শেষমেশ হাসপাতালে ভর্তি করতে হয়েছে অনিকেত মাহাতোকে। বর্তমানে সিসিইউতে রাখা হয়েছে তাঁকে। আরও ২ দিন পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গভীর রাতেই অ্যাম্বুলেন্স আসে ধর্মতলার অবস্থান মঞ্চে। শারীরিক অবস্থা পরীক্ষা করে তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন বাকি চিকিৎসকেরা। সেখান থেকে তাঁকে ভর্তি করা হয় আরজিকর হাসপাতালে। ইতিমধ্যেই তাঁকে আইসিউতে রাখা হয়েছে বলে জানা গিয়েছে।

এ প্রসঙ্গে জুনিয়র চিকিৎসক আশফাকউল্লাহ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, " উপযুক্ত সময়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলেই প্রাণনাশ হয়নি। তবে এখনও অনিকেতের অবস্থা খুব একটা ভালো নয়। অনিকেতের শরীরে আইভি ফ্লুইড চালানো হয়েছে। রক্তের নমুনার একাধিক পরীক্ষা করা হয়েছে। তাঁর মূত্রে কিটোন বডি পাওয়া গিয়েছে।"

ইতিমধ্যেই প্রায় ১২০ ঘণ্টারও বেশি সময় ধরে অনশন করে ফেলেছেন জুনিয়র চিকিৎসকেরা। আরজিকর মামলা নিয়ে এখনও বিক্ষোভ চলছে শহর জুড়ে। বহু জায়গায় আন্দোলনকারীদের বাধা দিয়েছেন পুলিশ।

আমরণ অনশনে বসার পরে ষষ্ঠীর দিন বৈঠকের জন্যে ডেকেছিল রাজ্য সরকার। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। তবে এই বৈঠক থেকে বেরিয়ে এসেও কোনও কোনও আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক কেঁদে ফেলেন, কেউ আবার ক্ষোভে ফেটে পড়েন। স্বাস্থ্য ভবনের বৈঠকে সরকারের পক্ষ থেকে কোনও ইতিবাচক বার্তাই পাওয়া যায়নি বলেই অভিযোগ করেছেন জুনিয়র চিকিৎসকেরা। এরপরেই অনশন চালানোতে অটল থাকেন আন্দোলনকারীরা।

                                     আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Pratikur Rahaman CPM: রাজ্য কমিটি থেকে তরুণ নেতার পদত্যাগ! সিপিএম-এর অন্দরে কি ঠাণ্ডা যুদ্ধ?
কড়া হল প্রশাসন! এই ভুলে বাতিল হচ্ছে হাজার হাজার অ্যাকাউন্ট, মার্চে ঢুকবে না লক্ষ্মীর ভাণ্ডার