সন্দেশখালি মামলায় বিরাট ধাক্কা খেল সিবিআই, জামিন মঞ্জুর শাহজাহান ঘনিষ্ঠ এই হেভিওয়েট নেতার

Published : Jun 16, 2024, 12:13 PM IST
CBI

সংক্ষিপ্ত

অভিযুক্তদের মধ্যে এই প্রথম জামিন পেলেন ফারুক আকুঞ্জি। ফারুক আকুঞ্জির শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর করেছে বসিরহাট আদালত। ৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তার জামিন মঞ্জুর হয়েছে।

গত ২৭ মে এই মামলায় বসিরহাট আদালতে চার্জশিট জমা দেয় সিবিআই। চার্জশিটে অভিযুক্তের তালিকায় নাম ছিল, শেখ শাহাজাহান, শেখ আলমগির, দিদার বক্স মোল্লা, মহম্মদ সিরাজুল, জিয়াউদ্দিন মোল্লা, সিরাজউদ্দিনের। সেই চার্জশিটেই নাম ছিল ফারুক আকুঞ্জির। এই ফারুক সন্দেশখালি কাণ্ডের মূল হোতা শেখ শাহজাহান-ঘনিষ্ঠ তৃণমূল নেতা।

উল্লেখ্য, সন্দেশখালির অভিযুক্তদের মধ্যে এই প্রথম জামিন পেলেন ফারুক আকুঞ্জি। ফারুক আকুঞ্জির শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর করেছে বসিরহাট আদালত। ৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তার জামিন মঞ্জুর হয়েছে। পাশাপাশি তাকে বেশ কিছু শর্তও দিয়েছে আদালত।

এদিন আদালত ফারুককে জামিনে মুক্তি দিলেও একাধিক শর্ত দেওয়া হয়েছে। বসিরহাট আদালত জানিয়েছে আপাতত সন্দেশখালি এলাকায় ঢুকতে পারবে না ফারুক আকুঞ্জি। তিনি কখন কোথায় থাকছেন, কোথায় যাচ্ছেন সেই ঠিকানাও সিবিআইকে জানাতে হবে। পাশাপাশি সপ্তাহে দু’দিন করে সিবিআইয়ের দফতরে হাজিরা দিতে হবে ফারুককে।

প্রসঙ্গত, রেশন দুর্নীতির তদন্ত করতে গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে যায় ইডি। সেখানে তৃণমূল নেতা শাহজাহানের অনুগামীদের হাতে আক্রান্ত হন ইডি আধিকারিকরা।

৫ জানুয়ারির ঘটনায় আহত হয়েছিলেন একাধিক ইডি অফিসার। সেই ঘটনায় ইডির অভিযোগের ভিত্তিতে ন্যাজাট থানায় মামলা দায়ের হয়। স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছিল পুলিশও। পরবর্তীতে কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলার তদন্তভার পায় তদন্তকারী সংস্থা CBI.

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

চিকিৎসার গাফিলতিতে চার মাসের শিশুর মৃত্যুর অভিযোগ, ডোমকলে উত্তেজনা
Weather Report: ফের কি শীত ফিরবে বঙ্গে? আবহাওয়া নিয়ে বিরাট আপডেট দিল হাওয়া অফিস