CBI raid: প্রায় ছ'ঘন্টার তল্লাশির পর মদনের বাড়ি থেকে বেরোল সিবিআই, মিলল কি কোনও তথ্য প্রমাণ?

Published : Oct 08, 2023, 05:15 PM IST
Madan Mitras first film Lovely released today

সংক্ষিপ্ত

দুপুর আড়াই নাগাদ তল্লাশি অভিযান শেষ করে সিবিআই।

প্রায় ছ'ঘন্টার পর মদন মিত্রর বাড়ি থেকে বেরোল সিবিআই। তদন্তকারী সংস্থা সূত্রে রবিবার কামারহাটির বিধায়কের দুটি বাড়িতেই তল্লাশি অভিযান চালায় সিবিআই। দুপুর আড়াই নাগাদ তল্লাশি অভিযান শেষ করে সিবিআই। পুরসভার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় মদনের বাড়িতে তল্লাশি সম্পর্কে এখনও কিছু তথ্য পাওয়া গিয়েছে কিনা সেই সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি।

রবিবার সকালে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে তল্লাশি শুরু করে সিবিআই। চেতলায় ফিরহাদের বাড়ি ঘিরে রয়েছেন সিআরপিএফ জওয়ানরা। কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে খবর।

এদিকে সিবিআই তল্লাশির চলাকালীনই ফিরহাদের বাড়ির বাইরে জড়ো হতে শুরু করেছেন তাঁর অনুগামীরা। চলছে বিক্ষোভ, দেওয়া হচ্ছে শ্লোগান। পুর নিয়োগ মামলায় বাড়িতেই মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এদিকে, জানা গিয়েছে ফিরহাদ বাড়িতেই রয়েছেন। রবিবার সাতসকালে প্রচুর সংখ্যক সিআরপিএফ জওয়ান সঙ্গে নিয়ে নিজাম প্যালেস থেকে বেরোন কেন্দ্রীয় আধিকারিকেরা। সোজা ঢোকেন ফিরহাদের বাড়িতে। অন্য দিকে, সিবিআইয়ের একটি দল কামারহাটির বিধায়ক মদন মিত্রের ভবানীপুরের বাড়িতেও হানা দিয়েছে।

রবিবার সকালে প্রথমে কলকাতার মেয়রের বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপরই সিবিআইয়ের আতশ কাঁচের তলায় কামারহাটির বিধায়ক। রবিবার পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের ভবানীপুরের বাড়িতে পৌঁছয় সিবিআই। সিবিআই সূত্রে জানা যাচ্ছে, মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আপাতত বাড়িতেই আছেন কামারহাটির বিধায়ক।

মদন মিত্রের বাড়ির সামনে ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী। যে কোনও রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই ঘটনা বলে জানা যাচ্ছে। মদন মিত্রের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযান ঘিরে তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভের সম্ভাবনা থেকেই যাচ্ছে। উল্লেখ্য শুধু ফিরহাদ হাকিম ও মদন মিত্র নয়, পুর নিয়োগকাণ্ডে কাঁচরাপাড়া ও হালিশহরের আরও দুই পুরসভার প্রাক্তন পুরপ্রধানের বাড়িতে।

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Ajker Bangla News Live: Lakshmir Bhandar - লক্ষ্মীর ভাণ্ডারে ৫০০ টাকা বাড়ছে, বাজেটে ঘোষণা চন্দ্রিমার
WB DA news: দীর্ঘ অপেক্ষার অবসান! আজ ডিএ মামলার রায় দান, সুপ্রিম কোটের দিকে তাকিয়ে গোটা রাজ্য