Published : Apr 07, 2025, 02:27 AM ISTUpdated : Apr 07, 2025, 07:01 AM IST
হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে আগামী চার দিন বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টির ঘাটতি রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাসও দেওয়া হয়েছে।
কলকাতায় বৃষ্টির ঘাটতি ৮৭ শতাংশ। দুই ২৪ পরগনাতেও বৃষ্টির ঘাটতি রয়েছে। এর মধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
511
দুই ২৪ পরগনাতেও বৃষ্টির ঘাটতি রয়েছে। কোনও কোনও জেলায় বৃষ্টির ঘাটতি ১০০ শতাংশেরও বেশি জানেন। দক্ষিণ দিনাজপুরে ঘাটতি ১০০ শতাংশের বেশি। হুগলি, কোচবিহারে ঘটতি ৯০ শতাংশ।
611
৩০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে রয়েছে শিলাবৃষ্টির আশঙ্কাও।
711
কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭-৩৮ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।
811
হুগলি, কোচবিহারে ঘটতি ৯০ শতাংশ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে পূর্বাভাস থাকলেও গত একমাস ধরে রাজ্যের একাধিক জেলায় একদমই বৃষ্টি হয়নি। এই সপ্তাহে রাজ্যের কয়েকটি জেলায় কালবৈশাখী হতে পারে বলেও জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
911
বিকেল ও সন্ধ্যার দিকে ঝড়-বৃষ্টির দাপট বাড়বে দক্ষিণবঙ্গে। শনিবার থেকে ফের পরিস্থিতি বদলাবে। আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা।
1011
আলিপুর হাওয়া অফিস জনিয়েছে, আগামী সোমবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পরে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে আগামী সপ্তাহে কয়েক দিন ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
1111
উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার বৃষ্টি-দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। সোমবার বৃষ্টি-কোচবিহার এবং মালদহও। সঙ্গে বইতে পারো ঝোড়ো হাওয়া।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.