নাশকতার ছকে জড়িয়ে সোদপুরে প্রৌঢ়-প্রৌঢ়া! যোগ রাখেন মাওবাদীদের সঙ্গেও?

Published : Oct 02, 2024, 11:27 AM ISTUpdated : Oct 02, 2024, 11:44 AM IST
terrorists

সংক্ষিপ্ত

নাশকতার ছকে জড়িয়ে সোদপুরে প্রৌঢ়-প্রৌঢ়া! যোগ রাখেন মাওবাদীদের সঙ্গেও?

বহুক্ষণ ধরেই বাজানো হচ্ছে কলিং বেল! কিন্তু তাতে বিন্দুমাত্র সাড়া শব্দ নেই। বাইরের গেটে তালা ঝুলছে। বহুক্ষণ অপেক্ষার পরেও সাড়া না মেলায়, শেষমেশ পাঁচিল টপকে ভিতরে ঢোকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ আধিকারিকরা।

বহুবার কড়া নাড়ানোর পরে দরজা খোলেন এক পঞ্চাশ বছরের প্রৌঢ়া তাঁর নাম শিপ্রা চক্রবর্তী। ছত্তীসগঢ়ের মাওবাদী নাশকতার তদন্তে সোদপুরের এক প্রৌঢ়ার বাড়িতে এনআইএ।

মঙ্গলবার সকালেই ওই প্রৌঢ়ার বাড়িতেই হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

জানা গিয়েছে শিপ্রা চক্রবর্তী ও তাঁর স্বামী মানবেশ চক্রবর্তী মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। তাঁরা পানিহাটি পৌরসভার ৩১ নম্বর ওয়ার্ড পল্লীশ্রী এলাকার ওই বাড়িতে দীর্ঘদিন ধরেই থাকেন।

এনআইএ সূত্রে খবর, উত্তরপূর্ব ভারতের বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর কাছ থেকে অস্ত্র ও লজিস্টিক কিনে বাংলা বিহার ঝাড়খণ্ড যাওয়ার একটি নেটওয়ার্ক সক্রিয় ছিল।  এই বিষয়ে দীর্ঘদিন ধরে তদন্ত চালাচ্ছে এনআইএ। জাতীয় তদন্তকারী সংস্থার দাবি, এ রাজ্যের একাধিক ব্যক্তি এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত রয়েছে। তাঁদেরকে আর্বান নকশাল বলে অভিহিত করছে এনআইএ।

পানিহাটি পৌরসভার ৩১ নম্বর ওয়ার্ড পল্লীশ্রী এলাকার ওই বাড়িতে দীর্ঘদিন ধরেই থাকেন এই দম্পতি। আর এখানেই লুকিয়ে রয়েছে একাধিক নাশকতার ছক? তবে এলাকার অন্যান্য বাসিন্দাদের থেকে জানা গিয়েছে পাড়ার সকলের সঙ্গেই তাঁরা অত্যন্ত ভাল ভাবেই যোগাযোগ রাখতেন।

                                   আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন