রাজ্যে আসছে নতুন বিদ্যুৎ কেন্দ্র! কোথায় হল জমি নির্বাচন? এবার বদলে যেতে পারে রাজ্যের চিত্র

Published : Oct 02, 2024, 09:58 AM IST
Power Plant

সংক্ষিপ্ত

রাজ্যে আসছে নতুন বিদ্যুৎ কেন্দ্র! কোথায় হল জমি নির্বাচন? এবার বদলে যেতে পারে রাজ্যের চিত্র

রাজ্যে তৈরি হবে একটি নতুন বিদ্যুৎ কেন্দ্র। দু'টি ইউনিট সম্বলিত ১৬০০ মেগাওয়াটের নতুন বিদ্যুৎকেন্দ্র তৈরি হবে রাজ্যে। প্রতিটি ইউনিটের উৎপাদন ক্ষমতা ৮০০ মেগাওয়াট। সোমবার এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনেরই সায় দিয়েছে রাজ্যের মন্ত্রীসভা।

নতুন এই বিদ্যুৎ পরিকাঠামোটি সরকারি -বেসরকারি যৌথ উদ্যোগে তৈরি হবে বলে সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। তবে অবশ্যই আন্তর্জাতিক কোনও বেসরকারি সংস্থা নির্বাচন করা হবে। তবে জমি নির্বাচন কোথায় হবে বিদ্যুৎ কেন্দ্রের জন্য?

এই প্রসঙ্গে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, "টেন্ডারের পরে নির্বাচিত সংস্থা যেখানে চাইবে, সেখানে জমি দেওয়া হবে।আরও চারটি নতুন বিদ্যুৎ কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। সাগরদিঘিতে পূর্ব ভারতের এই প্রথম সুপার ক্রিটিক্যাল বিদ্যুৎ কেন্দ্র তৈরির কাজ প্রায় ৯৫% শেষ। পুরো কাজ সম্পূর্ণ হবে আগামী মার্চের মধ্যে। সাগরদিঘি ছাড়াও এখন সাঁওতালডিহি, বক্রেশ্বর, কোলাঘাট, দুর্গাপুর ও ব্যান্ডেলে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে।"

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

TMC Bypoll Bengal: উপনির্বাচনের দুটি আসনেই প্রার্থী দিল ঋতব্রতপন্থী তৃণমূল! কিন্তু জোড়াফুল প্রতীক নিয়ে এখনও রায় দেয়নি কমিশন
Nandigram ByElection: উপনির্বাচনে শুভেন্দুর গড়ে কালীঘাট তৃণমূলের প্রার্থী সঞ্চিতা প্রধান, পুরোনোতেই ভরসা মমতার