Viral Video: দিদার মৃত্যুতে আদ্যোপান্ত সেজেগুজে মেকআপ! শ্মশানে গিয়ে ভিডিও করলেন তরুণী, কমেন্ট বক্সে অভিশাপের বন্যা নেটিজেনদের

Published : May 31, 2024, 02:14 PM ISTUpdated : May 31, 2024, 03:35 PM IST
Viral

সংক্ষিপ্ত

দিদার মৃত্যুতে আদ্যপ্রান্ত সেজেগুজে মেকআপ করে শ্মশানে গেলেন তরুণী! ভাইরাল ভিডিওতে অভিশাপের বন্যা

গায়ে শিমারি কালো গাউন। মুখে পার্টি মেকআপ। আদ্যপ্রান্ত সেজে দিদার মৃত্যুতে শ্মশানে যাচ্ছে তরুণী! ভিডিও ছড়িয়ে পড়তেই মুহূর্তে ভাইরাল হয়েছে ইন্টারনেটে। বেস মেকআপ থেকে চোখে গ্লিটার পায়ে হিল জুতো, স্টাইলিশ জামা সাজগোজ করতে কিছুই বাদ দেয়নি তরুণী। অথচ তিনি নাকি দিদার দেহ সৎকার করতে শ্মশানে যাচ্ছেন। এমনই দাবি করছেন তিনি।

ভিডিওর অডিওতে দুঃখ হচ্ছে বললেও তাঁর হাবেভাবে একেবারেই তাকে শোকগ্রস্থ মনে হওয়া তো দূরের কথা বরং অত্যন্ত খুশি বলেই মনে হচ্ছিল। সাজগোজ করে বললেন, " মেয়েদের কতো জ্বালা একটু না সাজলে হয় না, আমি ন্যাচেরাল সেজেছি"

তবে এই ভিডিওতে দিদার মরদেহ দেখাননি তরুনি পরে আবার শ্মশানের চার পাশের অংশও ভিডিও করে দেখালেন তিনি। " সবার সামনে ভিডিও করলে ঠিক দেখাবে না বলে আলাদা করে ভিডিও করলাম" ভিডিওতে এমনও বলেছেন তরুণী।

ব্যাস এই ভিডিও প্রকাশ পেতেই চরম বিরক্ত হয়েছেন নেটিজেনরা। তাঁকে শাপ-শাপান্ত করতেও ছাড়েনি তাঁরা। এমনকী তরুণীর মৃত্যুও কামনা করেছে বেশ কিছু নেটিজেন।

প্রায় দেড় লক্ষ মানুষ ভিডিওটি দেখেছে এবং শেয়ার হয়েছে প্রায় ৭ হাজার বার।

ভিডিওর এই তরুণীর নাম কোয়েল বলে জানা গিয়েছে। তবে সত্যিই তাঁর দিদা মারা গিয়েছে না তিনি ভাইরাল হওয়ার জন্য এই কর্মকাণ্ড করেছেন তা এখনও জানা যায়নি।

                          আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

SEEMA KHANNA: কে সীমা খান্না? অভিষেকের পর মমতার মুখেও একই নাম, ইনি নাকি SIR থেকে বাদ দিচ্ছেন নাম
আজ থেকে শহরে পণ্যবাহী যান চলাচলের ওপর নিয়ন্ত্রণ, বিজ্ঞপ্তি জারি করল কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ