Kharagpur IIT: খড়গপুর IIT-তে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই হল পড়ুয়াদের জিনিসপত্র

Published : Jul 02, 2023, 10:23 AM IST
iit kharagpur

সংক্ষিপ্ত

ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ক্যাম্পাসে। কী ভাবে লাগল এই আগুন?

রবিবার ভোর রাতে ভয়াবহ আগুন খড়গপুর IIT-তে। ঘটনায় পুড়ে ছাই হয়ে গেল IIT খড়গপুরের এল বি এস হলের কমন রুম। জানা যাচ্ছে রবিবার ভোররাতে আচমকাই আগুন লেগে যায় IIT লাল বাহাদুর হলের কমনরুমে। ঘটনায় আগুনে পুড়ে যায় পড়ুয়াদের বেডিং ও বেশ কিছু জিনিসপত্র। রবিবার ভোররাতে এল বি এস হলের কমন রুম থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় দমকলে। এরপর খড়গপুর এবং সালুয়া থেকে দমকলের দুটি ইঞ্জিন। প্রায় একঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ক্যাম্পাসে। কী ভাবে লাগল এই আগুন? সেই নিয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিটের মাধ্যমেই এই আগুন বলে মনেকরা হচ্ছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

বিস্তারিত আসছে…

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই ১ লক্ষ ২৫ হাজার মহিলা ফ্রেব্রুয়ারিতেই পাবেন ১৫০০ টাকা, বাকিরা কবে থেকে
স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে কংগ্রেসের পাশে নেই TMC, সময় চাইলেন অভিষেক