Lakshmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট আপডেট, জেনে নিন কবে থেকে ভাতা বৃদ্ধি করবে মমতা সরকার

Published : Jul 15, 2025, 07:39 AM IST

পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় মহিলাদের ভাতার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। সাধারণ শ্রেণীর মহিলারা ১৫০০ টাকা এবং তপশিলি জাতির মহিলারা ১৮০০ টাকা পাবেন। জেনে নিন কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে বাড়তি টাকা।

PREV
110

মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ভাতা চালু করেছে। রাজ্যবাসীর সুবিধার্থে এনেছে নানান প্রকল্প।

210

প্রতি মাসে আর্থিক সাহায্য দিয়ে থাকছে রাজ্যবাসীকে। দিচ্ছে বিভিন্ন ভাতা। যার দ্বারা উপকৃত হচ্ছে পড়ুয়া থেকে বৃদ্ধ সকলে।

410

এই সকল ভাতার মধ্যে সব থেকে বেশি জনপ্রিয় হল লক্ষ্মীর ভাণ্ডার ভাতা। যা পেয়ে থাকেন রাজ্যের মহিলারা।

510

২৫ থেকে ৬০ বছর বয়সী সাধারণ মহিলারা মাসে মাসে ১০০০ টাকা আর তপশিলি জাতির মহিলারা মাসে মাসে পেয়ে থাকে ১২০০ টাকা করে।

610

এবার বাড়ছে ভাতা। সাধারণ মহিলারা মাসে মাসে ১৫০০ টাকা আর তপশিলি জাতির মহিলারা মাসে মাসে ১৮০০ টাকা করে পাবেন।

710

কিন্তু, কবে থেকে বাড়বে ভাতা তা নিয়ে প্রকাশ্যে আসছে নানান মন্তব্য। অনেকেই দাবি করেছেন পুজোর আগেই বাড়বে ভাতা।

810

আগামী মাস থেকে সাধারণ মহিলারা মাসে মাসে ১৫০০ টাকা আর তপশিলি জাতির মহিলারা ১৮০০ টাকা করে ভাতা পাবেন।

910

তবে, আপাতত মেলেনি কোনও নিশ্চিত খবর। ভাতা যে বাড়বে তা সঠিক ভাবে জানা গিয়েছে ঠিকই। তবে কবে থেকে বাড়বে তা নিয়ে কোনও ঘোষণা হয়নি।

1010

এখন অপেক্ষা মমতা সরকারের ঘোষণার। কবে থেকে বাড়বে ভাতা তা জানা যাবে ঘোষণা হওয়ার পরই।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories