Published : Mar 10, 2025, 09:46 PM ISTUpdated : Mar 10, 2025, 11:17 PM IST
Kolkata metro: আগামী মে মাসেই চালু হতে পরে হাওড়া ময়দান থেকে সেক্টের ফাইভ পর্যন্ত মেট্রো (Howrah Maidan - Sector Five Metro)পরিষেবা। জুড়ে যেতে পারে ইস্ট ওয়েস্ট মেট্রোর (East West Metro) গ্রিন লাইন। আশা করছে মেট্রো কর্তৃপক্ষ।
মেট্রো কর্তৃপক্ষ সূত্রের খবর চলতি বছর মে মাসেই জুড়ে যেতে পারে গ্রিন লাইন। চালু হতে পারে হাওড়া ময়দান-সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা।
510
২৫ মিনিটে সেক্টর ফাইভ
হাওড়া থেকে সেক্টের ফাইভ ফাইভ যেতে সময় লাগবে মাত্র ২৫ মিনিট। সুবিধে পাবেন প্রচুর নিত্যযাত্রী।
610
হাওড়া থেকে শিয়ালদহ যেতে সময় লাগবে
গ্রিন লাইন জুড়ে গেলে হাওড়া ময়দান থেকে শিয়ালদহ যেতে সময় লাগবে মাত্র ১১ মিনিট।
710
বউবাজার কতটা নিরাপদ
বউবার এলাকার মেট্রো কতটা নিরাপদ? গত আড়াই দিন ধরেই খতিয়ে দেখল মার্কিন সংস্থা ইন্টারন্যাশনাল সেফটি অডিট অ্যাসোসিয়েশন। এই সংস্থার ছাড়পত্র পেলেই মার্চের শেষেই কমিশনার অফ রেলওয়ে সেফটি বা সিআরএস-কে আসতে বলা হতে পারে।
810
সিআরএস-এর ছাড়পত্র
সিআরএস-এর ছাড়পত্র পেলেই বহু প্রতীক্ষিত এসপ্ল্যানেড -শিয়ালদহ অংশে যাত্রী পরিষেবা শুরু করতে পারবে মেট্রো কর্তৃপক্ষ।
910
বউবাজার বিপর্জয়
এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ অংশের দূরত্ব মাত্র ২.৬৩ কিলোমিটার। বউবার এলকায় একাধিকবার সমস্যার সম্মুখীন হয়েছে মেট্রো কর্তৃপক্ষ। আর সেই কারণে গ্রিন লাইনে কাটা সার্ভিস চালু করা হয়েছে।
1010
মেট্রো সূত্রের খবর
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সেফটি কমিশনার এই অংশ দেখে যাওয়ার পর কিছু মতামত দেবেন। সেই অনুযায়ী কাজ শেষ করতে হবে। সেই রিপোর্ট ফের যাবে সিআরএসের কাছে। সব দিক খতিয়ে দেখার পর অবশেষে দেওয়া হবে সবুজসংকেত। রাজ্য থেকে পেতে হয় ফায়ার প্রুফ সার্টিফিকেট। ট্রায়াল রানও হবে।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.