২০২১ সালে চালু করা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এখন দেশের বিভিন্ন রাজ্যের অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। বিজেপিকে বাংলায় হোয়াইট ওয়াশ করার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সবথেকে বেশি সাহায্য করেছে এই প্রকল্প।
210
আর এই প্রকল্পের সাফল্য দেখে এবার ফের লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হল সরকারের তরফে।
310
আগে এই প্রকল্পের আওতায় প্ৰতি মাসে পাঁচশো টাকা করে ভাতা পেতেন বাংলার মহিলারা। লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের পরিমাণ বাড়িয়ে ১০০০ টাকা করেছেন মুখ্যমন্ত্রী।
410
এই প্রকল্পে মাসে ৫০০ টাকা করে পেতেন জেনারেল কাস্টের মহিলারা। আর তফসিলি জাতি এবং উপজাতি ভুক্ত মহিলাদের জন্য ১০০০ টাকা করে দেওয়া হত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে।
510
তবে এই টাকার পরিমাণ সম্প্রতি ১০০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১২০০ টাকা। আর যারা ৫০০ টাকা করে পেতেন তারা পাচ্ছেন ১০০০ টাকা। তবে এবার এই প্রকল্পের জন্য মিলল খারাপ খবর।
610
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে রাজ্যের ২৫ বছর থেকে ৬০ বছর বয়সী মহিলারা প্রতিমাসে ভাতা পাওয়ার সুযোগ পান। এমন ভাতা পাওয়ার জন্য তাদের আবেদন জানাতে হয়।
710
এদিকে, বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নাকি আর বাড়বে না।
810
এর ফলে বেশ খারাপ খবর রাজ্যের মহিলাদের জন্য। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধির আশায় ছিলেন অনেকেই।
910
কিন্তু আচমকা কেন এই সিদ্ধান্ত! তাহলে কি প্রকল্প বন্ধ হওয়ার মুখে? কি জানা যাচ্ছে এই বিষয়ে?
1010
জানা যাচ্ছে আপাতত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোর কথা ভাবছে না রাজ্য সরকার। তবে ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে এই বিষয়ে তৃণমূল সরকার চিন্তা ভাবনা করতে পারে।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.