কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর।

07:42 PM (IST) Feb 26
বুধবার মহাশিবরাত্রিতে আনুষ্ঠানিকভাবে শেষ হল মহাকুম্ভ মেলা। মকর সংক্রান্তির আগে শুরু হয়েছিল মেলা। দেশ-বিদেশ মিলিয়ে ৬৫ কোটিরও বেশি পুণ্যার্থী প্রয়াগরাজে সঙ্গমস্থলে স্নান করলেন।
06:42 PM (IST) Feb 26
ইব্রাহিম জাদ্রানের ১৭৭ রানের সুবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেটে ৩২৫ রান করল আফগানিস্তান। জাদ্রানের জন্যই বিশাল স্কোর করতে পারল আফগানরা।
06:10 PM (IST) Feb 26
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে বিশাল স্কোর করল আফগানিস্তান। ইতিমধ্যেই স্কোর ৩০০ পেরিয়ে গিয়েছে। শতরান করেছেন ইব্রাহিম জাদ্রান। আফগানদের ইনিংসে এখনও ২ ওভার বাকি।
05:53 PM (IST) Feb 26
বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের সভা। এই সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তবে অভিষেকের থাকার সম্ভাবনাই বেশি।
05:25 PM (IST) Feb 26
চাপড়া থানায় বিয়ের আসর। সিভিক ভলেন্টিয়ার বিয়ে দিলেন আইসি অনিন্দ্য মুখোপাধ্যায় । মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন চাপড়া থানার আইসি। স্বামীহারা মহিলার বিয়ে সম্পন্ন করে তিনি আবারও প্রমাণ করলেন, পুলিশ শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই নয়, বরং সমাজের অসহায় মানুষেরও এক বড় ভরসাস্থল।
04:56 PM (IST) Feb 26
মঙ্গলবার বিকালে পলাশিপাড়া বিধানসভার অন্তর্গত বার্নিয়া সমবায় সমিতির মাঠে তৃণমূল কংগ্রেসের কর্মিসভার আয়োজন করা হয়েছিল। সেই সভায় উপস্থিত ছিলেন সাংসদ মহুয়া মৈত্র। সেখানে বক্তব্য রাখতে গিয়ে নাম না করেই পলাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্যকে এক হাত নেন তিনি। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে কেস চলছে, এফআইআর হয়েছে, চার্জশিট হয়ে গিয়েছে। তিনি আরও বলেন, তাঁরা চোর, তাঁর বউ চোর, তাঁর ছেলে চোর, তাঁর চোদ্দগুষ্ঠি চোর।
04:27 PM (IST) Feb 26
নদিয়া জেলার কৃষ্ণগঞ্জে শিবনিবাসে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গে জল ঢালা এবং পুজো দেওয়ার জন্য বুধবার সকাল থেকে ভক্তের ঢল। মহাশিবরাত্রি উপলক্ষে শিবনিবাসে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে।
04:06 PM (IST) Feb 26
টালিগঞ্জে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার। অরিন্দম মন্ডল নামে এক যুবকের পরিবার জানিয়েছে, তিনি হরিদেবপুর থানায় আইনজীবীর সহযোগী হিসাবে কাজ করতেন। কোন বন্ধুদের সঙ্গে মোটরবাইকে করে গিয়েছিলেন তা পরিবার জানে না। যদিও তাঁরা এখনই কোনও অভিযোগ দায়ের করছেন না। দেহ ময়নাতদন্তের জন্য টালিগঞ্জ এম আর বাঙুর হাসপাতালে রয়েছে। অরিন্দমের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া পরিবারে।
03:46 PM (IST) Feb 26
ধান সেদ্ধ করতে গিয়ে পাম্প ফেটে গুরুতর জখম হলেন চারজন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার অন্তর্গত উত্তর অঙ্গদবেড়িয়া গ্রামে। পলাশ কয়াল ও তাঁর পরিবারের সদস্যরা নিজেদের বাড়িতে ধান সিদ্ধ করার কাজ করছিলেন। তখনই পাম্প ফেটে যায়। বয়লারের গরম জল ছিটকে এসে পড়ে তাঁদের শরীরে, চোখে-মুখে। তাতেই গুরুতর জখম হন ঘটনাস্থলে থাকা চারজন। জখমদের মধ্যে দুই মহিলাও আছেন। পল্লবী কয়াল নামে এক মহিলার অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতলে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। পল্লবী কয়ালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
03:30 PM (IST) Feb 26
আগ্নেয়াস্ত্র-সহ এক অস্ত্র পাচারকারীকে গ্রেফতার করল বহরমপুর থানার পুলিশ। বুধবার সকালে বহরমপুর স্টেডিয়াম লাগোয়া রাস্তা থেকে ওই পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। ধৃত পাচারকারীর নাম সোহন রেজা। তার বাড়ি জলঙ্গি থানার ঘোষপাড়ায়। ধৃত ব্যক্তির কাছ থেকে চারটি সেভেন এমএম পিস্তল, আটটি ম্যাগজিন এবং ১৩০ রাউন্ড গুলি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধুলিয়ান থেকে ওই আগ্নেয়াস্ত্র নিয়ে বাসে করে এসে বহরমপুর বাসস্ট্যান্ড এলাকায় নেমে হেঁটে স্টেডিয়াম পৌঁছায় ওই পাচারকারী। সেখানে অন্য আর এক জন পাচারকারীর জন্য অপেক্ষা করছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই পাচারকারীকে গ্রেফতার করে।
03:07 PM (IST) Feb 26
বুধবার দুপুর একটা নাগাদ জম্মু ও কাশ্মীরের রজৌরিতে সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে গুলি চালাল জঙ্গিরা। তবে এই হামলায় সেনাবাহিনীর কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
02:45 PM (IST) Feb 26
উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের মোহনপুরে নাবালিকার ধর্ষণের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১১ টায় মোহনপুর থানা ঘেরাও অভিযানে নেতৃত্ব দেবেন বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক এবং বিধায়ক অগ্নিমিত্রা পাল।
02:21 PM (IST) Feb 26
মহা শিবরাত্রির পুণ্য তিথিতে নন্দীগ্রামের রেয়াপাড়া শিবমন্দিরে দেবাদিদেব মহাদেবের জলাভিষেক করে সার্বিক মঙ্গল প্রার্থনা ও পুজো অর্পণ করে ভক্তদের মধ্যে বাবা ভোলানাথের প্রসাদ বিতরণ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
02:16 PM (IST) Feb 26
বুধবার আইসিসি চ্যাম্পিয়নস লিগে গ্রুপ বি-তে আফগানিস্তান-ইংল্যান্ড ম্যাচ কার্যত নক-আউট। যে দল এই ম্যাচে জয় পাবে তারা সেমি-ফাইনালের দৌড়ে টিকে থাকবে। অন্য দল ছিটকে যাবে। টসে জিতে প্রথমে ব্যাটিং করছে আফগানিস্তান।
12:55 PM (IST) Feb 26
এবার বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে ইদ-উল-ফিতরের ছুটি ২ দিন ঘোষণা করল কলকাতা পুরসভা। ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই খবর। এই ঘটনায় তীব্র প্রতিবাদে সরব হয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি।
12:11 PM (IST) Feb 26
SMA আক্রান্ত শিশুর পাশে মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তীর মানবিক উদ্যোগ। SMA আক্রান্ত শিশুর পরিবারের পাশে দাঁড়ালেন মিঠুন চক্রবর্তী। পার্ক সার্কাস হাসপাতালে মিঠুন চক্রবর্তী
11:19 AM (IST) Feb 26
বুধবার কেঁপে উঠল ইন্দোনেশিয়ার একটি অঞ্চল। ইউএসজিএস অনুসারে, স্থানীয় সময় সকাল ৬:৫৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। উৎসস্থল ছিল ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের অদূরে সমুদ্রপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। states Geological Survey বলছে, তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ২০০৪ সালে ভূমিকম্প ও সুনামির জেরে কার্যত মৃত্যুপুরীর চেহারা নিয়েছিল ইন্দোনেশিয়ার সুমাত্রা। তারপর একাধিকবার কেঁপে উঠেছে এই দ্বীপ রাষ্ট্র। প্রাণহানির ঘটনাও ঘটেছে। বুধবার ভোরের কম্পন উস্কে দিল ২০০৪-র সেই ভয়াবহ স্মৃতি।
11:17 AM (IST) Feb 26
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৫ মিলিয়ন ডলারে মার্কিন নাগরিকত্ব বিক্রির পরিকল্পনা করছেন। এই 'গোল্ড কার্ড' দিয়ে ধনী বিদেশিরা গ্রিন কার্ড এবং নাগরিকত্ব কিনতে পারবেন। EB-5 ভিসা প্রোগ্রাম কি এর ফলে বন্ধ হয়ে যাবে?
09:38 AM (IST) Feb 26
মহাশিবরাত্রিতে মহাদেবের পুজো রাতে করার বিধান থাকলেও সাধারণ মানুষ দিনেও শিবজীর পুজো করতে পারেন।
মহাশিবরাত্রি পুজোর দিনের মুহূর্তগুলি নিম্নরূপ- -
সকাল ৮:২০ থেকে ৯:৪৭ -
সকাল ১১:১৩ থেকে দুপুর ১২:৩৯ পর্যন্ত -
দুপুর ৩:৩২ থেকে বিকাল ৪:৫৮ পর্যন্ত -
বিকাল ৪:৫৮ থেকে ৬:২৪ পর্য
09:30 AM (IST) Feb 26
Mahashivratri 2025 : কাশী বিশ্বনাথ মন্দিরে মহাশিবরাত্রির উদযাপন। বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে ভক্তদের ঢল। সাধুদের উপর ফুলের পাপড়ি বর্ষণ।
09:29 AM (IST) Feb 26
যে গাড়ি সুতন্দ্রার গাড়ি ধাওয়া করছিল সেটা চালাচ্ছিল বাবলু যাদব। সে পানাগড়ের বাসিন্দা। ১ বছর আগে বাবলুর নাম একটি মামলা হয়েছিল। কী কারণে সুতন্দ্রার গাড়ি ধাওয়া করা হয়েছিল তা জানতে চলছে তদন্ত।
09:25 AM (IST) Feb 26
মহা শিবরাত্রির শুভ উপলক্ষে মহা কুম্ভের শেষ 'স্নান'-এ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে বিপুল সংখ্যায় উপস্থিত হয়েছেন। মহা কুম্ভের শেষ দিনে পবিত্র স্নান করার জন্য ত্রিবেণী সঙ্গমে ভক্তদের এক বিশাল সমাবেশ ড্রোন ভিজ্যুয়ালে দেখা গেছে।
09:13 AM (IST) Feb 26
দিল্লিতে নিযুক্ত চিনা রাষ্ট্রদূত শু ফেইহং দাবি করলেন, ভারত ও চিনের সম্পর্কের নয়া সূচনা ঘটেছে। উল্লেখ্য, মোদী-জিনপিং বৈঠকের পর থেকে পৃথক ভাবে বেজিং সফরে গিয়েছেন ভরতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। এই সব সফরের ফলে 'সীমান্ত ইস্যু এবং পারস্পরিক সমঝোতার ক্ষেত্রে বোঝাপড়া' সম্ভব হয়েছে বলে দাবি করেছেন ফেইহং।
09:11 AM (IST) Feb 26
সিবিএসই কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার্থীদের ভাল ফলের সুযোগ করে দিতে ‘জাতীয় শিক্ষা নীতি ২০২০’ মেনে ২০২৫-২৬ থেকে দশম শ্রেণির পড়ুয়াদের জন্য বছরে দুই বার পরীক্ষার আয়োজন করবে বোর্ড। মঙ্গলবার সংস্থার তরফে এক বিবৃতি দিয়ে বলা হয়েছে, দশমে বোর্ড পরীক্ষার্থীদের দুইবার পরীক্ষা হবে। যেবার রেজাল্ট ভাল হবে, সেই নম্বার হবে গৃহীত। মঙ্গলবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের উপস্থিতিতে এই বিষয়ে নির্দেশিকার খসড়া গৃহীত হয়েছে।
09:08 AM (IST) Feb 26
আজ বুধবার সর্বত্র পালিত হবে শিবরাত্রি। সর্বত্র চলছে ভগবান শিবের আরাধনার প্রস্তুতি। আজ আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে প্রশ্ন সকলের মনে। সারাদিন কি হবে বৃষ্টি নাকি থাকবে শুষ্ক আবহাওয়া তা জানাল হাওয়া অফিস। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ বুধবার দক্ষিণবঙ্গের সকল জেলা থাকবে শুষ্ক। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থাকবে শুষ্ক। শুধু আজ নয়, আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সকল জেলা থাকবে শুষ্ক।