Published : Feb 17, 2025, 09:14 AM ISTUpdated : Feb 17, 2025, 06:33 PM IST

Live News West Bengal: দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কে? বুধবারই সিদ্ধান্ত নিতে বৈঠকে বলছে বিজেপি নেতারা

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর।

06:33 PM (IST) Feb 17

মাত্র ৬ মাসেই পাকিস্তান আর বাংলাদেশ মিশে যাবে, রীতিমত বিস্ফোরক শুভেন্দু অধিকারী

আর মাত্র ৬ মাস! তারপরই বাংলাদেশ (Bangladesh) আর পাকিস্তান (Pakistan) জুড়ে যাবে। বিস্ফোরক দাবি করেছেন বিজেপি (BJP) নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একটি অনুষ্ঠানে শুভেন্দু বলেছেন, 'আগামী ৬ মাসে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে মিশে গেলে অবাক হব না।' তিনি জানিয়েছেন বর্তমানে বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের ওপর অত্যাচার চলছে। তাদের কষ্ট তিনি উপলব্দি করেন বলেও জানিয়েছেন। কথা প্রসঙ্গে তিনি নিজের মায়ের কথাও তুলে আনেন। তিনি বলেন দেশভাগের ক্ষত এখনও অনেকের মনেই স্পষ্ট।

Read Full Story

05:45 PM (IST) Feb 17

কেন সাসপেন্ড করা হল শুভেন্দু-সহ বিধায়কদের? আসল কারন ফাঁস শুভেন্দু অধিকারীর

বিধানসভা থেকে সাসপেন্ড রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, বঙ্কিম ঘোষ ও বিশ্বনাথ কারক। কেন সাসপেন্ড করা হল শুভেন্দু-সহ বিধায়কদের? আসল কারন ফাঁস করলেন খোদ শুভেন্দু অধিকারী। দেখুন কী বলছেন তিনি।

04:51 PM (IST) Feb 17

দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কে? বুধবারই সিদ্ধান্ত নিতে বৈঠকে বলছে বিজেপি নেতারা

দিল্লির মুখ্যমন্ত্রী বাছতে বৈঠক দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী বাছতে দিল্লিতে বুধবার বিজেপির বৈঠক। সেদিনই নাম চূড়ান্ত করা হতে পারে। ঘোষণা করা হতে পারে নামও

Read Full Story

04:50 PM (IST) Feb 17

বঙ্গে গ্রীষ্ম আসার প্রস্তুতি শুরু

একধাক্কায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল ৩ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। রবিবার ভোরে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবার ভোরে তা দাঁড়িয়েছে ২৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। অর্থাৎ, চলতি বছরের জন্য সফর থামাচ্ছে শীত।

Read Full Story

04:44 PM (IST) Feb 17

ICC Champions Trophy 2025: হাতে আর মাত্র দুদিন, কেমন পিচ অপেক্ষা করছে রোহিতদের জন্য?

কিন্তু তার আগে যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে তা হল, পিচ কেমন হবে? কারণ, এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে ভারত তাদের সব ম্যাচ খেলবে দুবাইতে। সূত্রের খবর, সেখানে একেবারে টাটকা পিচে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলতে নামবেন রোহিত শর্মারা। সেইজন্য আবার আলাদা করে দুটি পিচ তৈরি করা হয়েছে বলে খবর।

Read Full Story

04:18 PM (IST) Feb 17

Mahakumbh 2025-এ ভক্তদের সুরক্ষা নিশ্চিত করতে, সিআরপিএফ জওয়ানদের দায়িত্বে নিরাপত্তা ব্যবস্থা

মহাকুম্ভ ২০২৫-এর জাঁকজমকের মধ্যে, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ) অবিচল নিষ্ঠা এবং দেশপ্রেমের পরিচয় দিয়ে ভক্তদের সুরক্ষা নিশ্চিত করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত।

Read Full Story

04:17 PM (IST) Feb 17

পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য দুর্দান্ত সুযোগ, স্কলারশিপ মিলবে ৫০,০০০ টাকা

এবার পড়াশোনার জন্য মিলবে ৫০,০০০ টাকা, স্কলারশিপ দেবে HDFC। জেনে নিন আবেদন করতা পারবেন কারা।

04:12 PM (IST) Feb 17

ভিড় মোকাবিলায় ভারতীয় রেলের নয়া উদ্যোগ

দিল্লিতে পদপিষ্ঠ হওয়ার ঘটনায় হুঁশ ফিরল রেলের। ভিড় মোকাবিলায় নেওয়া হচ্ছে একগুচ্ছ পদক্ষেপ। রেল আধিকারিকদের প্রশিক্ষণের পাশাপাশি ব্যবহার করা হবে এআই প্রযুক্তিও।

Read Full Story

03:25 PM (IST) Feb 17

Suvendu Adhikari : ফের বিধানসভা থেকে সাসপেন্ড শুভেন্দু অধিকারী ও অগ্নিমিত্রা, সরাসরি | BJP News

বিধানসভায় বিজেপির চরম বিক্ষোভ! বিধানসভায় বিজেপির ওয়াকআউট, নেতৃত্বে শুভেন্দু। বিধানসভা থেকে এক মাসের জন্য সাসপেন্ড শুভেন্দু অধিকারী

03:23 PM (IST) Feb 17

Suvendu vs Biman: "আমার দিকে কাগজ ছুঁড়েছে শুভেন্দু" অভিযোগ স্পিকারের, পাল্টা দিয়ে যা বললেন শুভেন্দু

বিধানসভা থেকে সাসপেন্ড রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও সাসপেন্ড হয়েছেন অগ্নিমিত্রা পাল, বঙ্কিম ঘোষ, বিশ্বনাথ কারক। কেন সাসপেন্ড করা হল বিজেপি বিধায়কদের জানান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। পাল্টা দিয়ে সবটা খুলে বললেন স্বয়ং শুভেন্দু।

 

03:21 PM (IST) Feb 17

মহাকুম্ভে যোগীর বার্তা: আস্থার সঙ্গে মেনে চলুন প্রশাসনের সব নিয়ম, মিলবে সবরকম নিরাপত্তা

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মহাকুম্ভ প্রয়াগরাজে আগত সকল ভক্তদের যানজট নিয়ন্ত্রণে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, মহাকুম্ভ আস্থার মহাপর্ব, যাতে সমগ্র দেশ এবং বিশ্বের মানুষ অংশগ্রহণ করতে আগ্রহী। এমতাবস্থায় সকলের ইতিবাচক সহযোগিতা এই আয়োজনের সাফল্যকে বহুগুণ বাড়িয়ে তুলতে পারে।

Read Full Story

03:19 PM (IST) Feb 17

'বাংলার সরকারি কর্মীরা বকেয়া মহার্ঘ ভাতা পাবেন', ডিএ নিয়ে টানাপোড়েনের মধ্যে বড় দাবি আইনজীবীর

ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য ও রাজ্য সরকারি কর্মীদের মধ্যে টানাপোড়েন অব্যাহত। বাজেটে রাজ্য সরকার ডিএ ঘোষণার পরেও টানাপোড়েন রয়েছে। এই অবস্থায় ডিএ নিয়ে বড় দাবি আইনজীবীর।

Read Full Story

12:41 PM (IST) Feb 17

নিউ মার্কেট এলাকায় ব্যাবসা করা নিয়ে বিবাদ! উঠল বেধরক মারের অভিযোগ

নিউ মার্কেট এলাকায় ব্যাবসা করা নিয়ে শুরু হয় বিবাদ! দুই যুবকে এর জেরে বেধরক মারের অভিযোগ উঠেছে। অভিযুক্তদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। বাকিদের খোঁজ করছে। 

12:04 PM (IST) Feb 17

মহারাষ্ট্রের বিকম-এর ছাত্র যানজট এড়াতে প্যারাগ্লাইডিং করে পৌঁছলেন পরীক্ষার হলে

মহারাষ্ট্রের এক বিকম ছাত্র, পরীক্ষার দিতে যাওয়ার পথে আটকে পড়ে। যানজট এড়াতে প্যারাগ্লাইডিং করে তার কলেজে যাওয়ার জন্য একটি বিকল্প পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নেয়। ৫ মিনিটের মধ্যেই সে ১৫ কিমি পথ অতিক্রম করে পরীক্ষা দিতে যান

11:27 AM (IST) Feb 17

'পাকিস্তানের হয়ে বাংলাদেশকে পরিচালনা করছে সুদখোর ইউনূস' বিস্ফোরক শুভেন্দু

'বাংলাদেশ ইন ক্রাইসিস' অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য শুভেন্দুর। 'বাংলাদেশ এখন মৌলবাদীদের খপ্পড়ে'। 'পরিস্থিতি আয়ত্তে আনতে শক্তি প্রয়োগ করা উচিত'। 'পাকিস্তানের হয়ে বাংলাদেশকে পরিচালনা করছে ইউনূস।' তীব্র আক্রমণে শুভেন্দু অধিকারী। দেখুন ভিডিও-

 

11:06 AM (IST) Feb 17

বিয়ে ভাঙছে সৃজিত মিথিলার? মুখ খুললেন নায়িকা

সদ্য নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মুখ খুললেন মিথিলা। বললেন, এত ব্যস্ত থাকি আমার সময় নেই এগুলো ভাবার। নিজের কাজ নিজে করতে পছন্দ করি। আমার স্বামীও তাই।

10:38 AM (IST) Feb 17

আজ কলকাতায় সোনা-রুপোর দাম কত

সোমবার কলকাতার বাজারে সোনার দর: (কর বাদে)

পাকা সোনা বার (২৪ ক্যারাট): ৮৫ হাজার ৫০ টাকা (প্রতি ১০ গ্রাম)

পাকা সোনা বার (খুচরো): ৮৫ হাজার ৪৫০ টাকা (প্রতি ১০ গ্রাম)

হলমার্কযুক্ত গয়না সোনা (২২ ক্যারাট): ৮১ হাজার ২৫০ টাকা (প্রতি ১০ গ্রাম)

রুপো (খুচরো): ৯৬ হাজার ৩০০ টাকা (প্রতি কেজি)

10:36 AM (IST) Feb 17

নির্দল কাউন্সিলরের কুকীর্তি! ক্ষোভে ফেটে পড়লেন তরুণী

কাউন্সিলরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। বনগাঁয় নির্দল কাউন্সিলরের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ। কাউন্সিলরের বাড়ির সামনে ধরনায় মহিলা। নির্দল কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ। সব অভিযোগ মিথ্যা, জানিয়েছেন অভিযুক্ত কাউন্সিলর। বিজেপি নেতা দেবদাস মণ্ডলের কটাক্ষ।

10:18 AM (IST) Feb 17

এবার ভূমিকম্প বিহারে

উত্তরপ্রদেশ, দিল্লি-এনসিআর, বিহার, ওড়িশা এবং হরিয়ানায় ভূমিকম্প অনুভূত। দিল্লি এনসিআর-এ শক্তিশালী ভূমিকম্প অনুভূত হওয়ার কয়েক ঘন্টা পরে, বিহারে ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৪ । সোমবার সকাল ৮.২৭ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তিস্থল। এখনও পর্যন্ত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি সেখান থেকেও। জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বিহারের সিওয়ান জেলা।

09:50 AM (IST) Feb 17

বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে মারাত্মক দুর্ঘটনায় মৃত ৩

বাবা,মা ও মেয়ে একই পরিবারের ৩ জনকেই পিষে দিয়ে গেল এক বেপোরোয়া গতিতে আসা ট্রাক। তড়িঘড়ি ৩ জনকে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। মৃত্যু হয়েছে তাদের। রবিবার রাতে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে এয়ারপোর্ট থানার পুলিশ

09:38 AM (IST) Feb 17

হরিশ মুখার্জি রোডে আক্রান্ত দুই ব্যবসায়ী

কলকাতার হরিশ মুখার্জি রোডে আক্রান্ত হলেন দুই ব্যবসায়ী। তোলা না দেওয়ায় তৃণমূলের হকার ইউনিয়নের দুই সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ উঠল তৃণমূলেরই আরেক ইউনিয়নের দুই নেতার বিরুদ্ধে। যদিও তোলাবাজি ও হামলার অভিযোগ অস্বীকার করেছে 'হকার সুরক্ষা ইউনিয়ন'-এর দুই নেতা।

09:16 AM (IST) Feb 17

ভূমিকম্পের পর বার্তা মোদীর

সোমবার সকালে দিল্লিতে তীব্র ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্প এতটাই তীব্র ছিল যে মানুষের ঘুম ভেঙে যায়। কয়েক সেকেন্ড ধরে মাটি কাঁপতে থাকে। আতঙ্কিত হয়ে মানুষ ঘরের বাইরে বেরিয়ে আসে। ভূমিকম্পের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার দিল্লি এবং পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানান।

 

 

Read Full Story

09:14 AM (IST) Feb 17

সাত সকালে কেঁপে উঠল নয়াদিল্লি

ভোর ৫টা ৩৬ নাগাদ তীব্র ভূমিকম্পন অনুভূত হয় নয়াদিল্লি সহ সংলগ্ন এলাকায়। ভূমিকম্পন অনুভূত হয়েছে উত্তর ভারতের বেশ কিছু এলাকায়। জানা গিয়েছে, এই ভূমিকম্পনের কেন্দ্রস্থল দিল্লির ধৌলাকুঁয়া। মাটি থেকে পাঁচ কিলোমিটার গভীরে ভূমিকম্পনের কেন্দ্রস্থল। রিখটার স্কেলে এই মাত্রা ছিল ৪।

জানা গিয়েছে, কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়েছিল। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর আসেনি। আসেনি কোনও ক্ষয় ক্ষতির খবর। জানা গিয়েছে কম্পনের সঙ্গে তীব্র শব্দ শোনা গিয়েছিল। এক দিল্লীবাসী জানান, যে গত ২৫ বছরে এমন কম্পন তারা আগে দেখেননি।

Read Full Story