প্রকাশিত হল ২০২৪-এর মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকা! ৬৯৩ নম্বর নিয়ে প্রথম কোচবিহারের চন্দ্রচূড় সেন

Published : May 02, 2024, 09:33 AM ISTUpdated : May 02, 2024, 09:36 AM IST
Madyamik 2024 complete medha talika check the list below

সংক্ষিপ্ত

প্রকাশিত হল ২০২৪-এর মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকা। ৬৯৩ নম্বর নিয়ে প্রথম কোচবিহারের চন্দ্রচূড় সেন

প্রকাশিত হল ২০২৪-এর মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকা। মাধ্যমিকে প্রথম হয়েছেন কোচবিহারের চন্দ্রচূড় সেন (৬৯৩)

মাধ্যমিকে দ্বিতীয় হয়েছেন পুরুলিয়া থেকে সাম্যপ্রিয় গুরু (৬৯২) । মাধ্যমিকে তৃতীয় হয়েছেন দঃ দিনাজপুরের উদয়ন প্রসাদ, বীরভূমের পুস্পিতা বাঁশুরি, দঃ২৪ পরগণা থেকে নৈঋত রঞ্জন পাল (৬৯১)। মাধ্যমিকে চতুর্থ হয়েছেন হুগলির তপোজ্যোতি মন্ডল (৬৯০)। মাধ্যমিকে পঞ্চম হয়েছেন পূর্ব বর্ধমানের অর্ঘ্যদীপ বসাক (৬৮৯)। মাধ্যমিক ২০২৪-এ পাশের হারে এগিয়ে কালিম্পং, তারপর পূর্ব মেদিনীপুর। তৃতীয় স্থানে কলকাতা।মাধ্যমিকে এবছর পাশ করেছে ৮৬.৩১ শতাংশ। পাশ করেছেন ৭ লক্ষ ৬২ হাজার ২৫২ জন। 

প্রথম দশে আছেন  মোট ৫৭ জন পরীক্ষার্থী । মেধাতালিকায় দক্ষিণ ২৪ পরগনা থেকে ৮ জন,দক্ষিণ দিনাজপুর থেকে ৭ জন, পূর্ব বর্ধমান থেকে ৭ জন, পূর্ব মেদিনীপুর থেকে ৭ জন, বাঁকুড়া থেকে ৪, মালদহ থেকে ৪, পশ্চিম মেদিনীপুর -৪ জন,নদীয়া ২ জন, ঝাড়গ্রাম ১,কলকাতা থেকে ১ জন, বীরভূম ৩ জন,উত্তর ২৪ পরগনা ২ জন,উত্তর দিনাজপুর ১ জন আছেন এই তালিকায়।

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

তাহলে প্রসেনজিৎ বিজেপিতেই যাচ্ছেন? সুকান্ত-সহ বিজেপি নেতারা গেলেন অভিনেতার বাড়িতে
Lakshmir Bhandar: রাজ্যে ৫০০ টাকা বাড়ল লক্ষ্মীর ভাণ্ডার, কবে অ্যাকাউন্টে ঢুকবে এই বর্ধিত টাকা?