Mamata Banerjee: 'বাংলায় বিনিয়োগ করুন, সমস্যা হবে না', স্পেনের শিল্পপতিদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা

Published : Sep 20, 2023, 08:47 AM IST
Mamata Banerjee

সংক্ষিপ্ত

মঙ্গলবার এল প্যালেস হোটেলের গ্র্যান্ড ভিয়া হলে একটি শিল্প সম্মেলন আয়োজিত হয়। সেই সম্মেলনে স্পেনীয় শিল্পপতিদের আহ্বান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

স্পেন সফরে গিয়ে বাংলার জন্য বিশেষ আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বার্সেলোনার সভায় হাজির হওয়া শিল্পপতিদের কাছে তিনি পশ্চিমবঙ্গে শিল্পস্থাপন এবং লগ্নির জন্য আর্জি জানান। 

ভারতকে এখন নেতৃত্ব দিচ্ছে বাংলা, এই কথা তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বাংলা এখন দেশের মধ্যে সবচেয়ে উন্নতিশীল রাজ্য। ভারতকে বাংলাই নেতৃত্ব দিচ্ছে। আমরাই গেম চেঞ্জার। তাই আমাদের রাজ্যে বিনিয়োগ করুন। কোনও সমস্যা হবে না।" এর পাশাপাশি ব্যবসায়ীদের আশ্বাস দিয়ে তিনি এও জানান, "বাংলায় জমি থেকে যোগাযোগ, প্রশিক্ষিত শ্রমিক থেকে সরকারি সুবিধা, সবকিছুই পাবেন।’’

মঙ্গলবার ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফরের সপ্তম দিন। রবিবার তিনি বার্সেলোনা-এ পৌঁছেছেন। মঙ্গলবার এল প্যালেস হোটেলের গ্র্যান্ড ভিয়া হলে একটি শিল্প সম্মেলন আয়োজিত হয়। সেখানে সঞ্চালনা করেছেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। নিজের প্রশাসনের সামাজিক এবং মানবিক দৃষ্টিভঙ্গি, সামাজিক সুরক্ষা ও নারীর ক্ষমতায়নের কথা উল্লেখ করে মমতা বলেছেন, ‘‘সমাজের দরিদ্রতম অংশের জীবনে আলো জ্বালাই আমাদের লক্ষ্য। সেই কাজই আমরা করে চলেছি।’’

মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘স্পেন যেমন ইউরোপে নবজাগরণ শুরু করেছিল, বাংলা তেমন ভারতে নবজাগরণ শুরু করেছে…. আপনারা আঁকা পছন্দ করেন, আমরাও তাই। আপনারা সঙ্গীতের অনুরাগী, আমরাও তা-ই। স্পেন এবং বাংলা, উভয়েরই ফুটবল নিয়ে উন্মাদনা রয়েছে।" লা লিগার সঙ্গে রাজ্য সরকারের ‘মউ’ স্বাক্ষরিত হওয়ার কথা বলে মমতা বলেন, ‘‘আমরা একটা গোটা স্টেডিয়াম ওদের দিয়ে দিচ্ছি।’’

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

বিশ্বজুড়ে মহাসমারোহে পালিত হচ্ছে শব-এ-বরাত, মুর্শিদাবাদ শহরে বিশেষ আয়োজন
বিধানসভায় ফিরলেন পার্থ চট্টোপাধ্যায়, একগুচ্ছ কমিটির সদস্য করা হল TMC নেতাকে