জানুয়ারিতেই নয়া ঘোষণা! মহিলাদের মাসে ১০০০ টাকা দেবেন মমতা, লক্ষ্মীর ভাণ্ডারের পর চালু নতুন প্রকল্প

Published : Jan 13, 2025, 11:06 AM IST

লক্ষ্মীর ভাণ্ডার অনুদানের মতই আরেকটা প্রকল্প চালু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে এই প্রকল্পেও মাসে মাসে ১০০০ টাকা করে পাবেন মহিলারা! কারা পাবেন, কীভাবে আবেদন, জেনে নিন বিস্তারিত।

PREV
112

লক্ষ্মীর ভান্ডার ভোটবাক্সে সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। বিজেপিকে বাংলায় হোয়াইট ওয়াশ করার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সবথেকে বেশি সাহায্য করেছে এই প্রকল্প।

212

আগে এই প্রকল্পের আওতায় প্ৰতি মাসে পাঁচশো টাকা করে ভাতা পেতেন বাংলার মহিলারা। পরে তা বাড়ানো হয়।

312

ইতিমধ্যেই বর্ধিত ভাতা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও ঢুকেছে। আগে যেখানে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে ৫০০ টাকা পেতেন, সেই জায়গায় এখন তারা প্রতি মাসে পান ১ হাজার টাকা।

412

অন্যদিকে আগে যে সকল তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা প্রতিমাসে পেতেন ১ হাজার টাকা, সেই জায়গায় এখন তারা পান ১২০০ টাকা।

512

২০২৪ লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে চালিয়েছিল তৃণমূল। বহু জায়গায় এই প্রকল্প নিয়ে বলতে শোনা গিয়েছে রাজ্যের শাসক দলের নেতা-নেত্রীদের।

612

এবার এল নয়া আপডেট! নয়া বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

712

বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের মতই আরেকটা প্রকল্প চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার

812

এই নতুন প্রকল্পেও ১০০০ টাকা করে পাওয়া যাবে।

912

তবে সবাই পাবেন না। এরজন্য কয়েকটা শর্ত পূরণ করতে হবে!

1012

তাহলে কারা পাবেন এই টাকা?

1112

এই প্রকল্পের অধীনে রাজ্যের ৬০ বছর বয়সের ঊর্ধ্বে নাগরিকরা মাসিক ১০০০ টাকা ভাতা পাবেন। পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে ২০ লাখ ১৫ হাজার মানুষ এই ভাতা পাচ্ছেন।

1212

বর্তমানে রাজ্য কোষাগার থেকে বার্ধক্য ভাতা প্রকল্পে মোট ১৫০ কোটি টাকা ব্যয় করা হয়। এবার আরও ১ লক্ষ ৫০ হাজার প্রবীণ নাগরিককে অন্তর্ভুক্ত করার জন্য ব্যয় বাড়বে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories