Lakshmir Bhandar: পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় মহিলাদের ভাতা বৃদ্ধির জল্পনা। সোশ্যাল মিডিয়ায় দাবি, ৫০০-৬০০ টাকা বাড়তে পারে ভাতার পরিমাণ। তবে সরকারি ঘোষণা এখনও বাকি।
এই সকল ভাতার মধ্যে সব থেকে বেশি জনপ্রিয় হল লক্ষ্মীর ভাণ্ডার ভাতা। প্রতি মাসে রাজ্যের মহিলারা পেয়ে থাকেন লক্ষ্মীর ভাণ্ডার।
510
রাজ্যের সাধারণ জাতির মহিলারা ১০০০ টাকা এবং তপশিলি জাতির মহিলারা ১২০০ টাকা করে পেয়ে থাকেন।
610
এবার এই ভাতা নিয়ে প্রকাশ্যে এল বিশেষ তথ্য। শোনা যাচ্ছে, এক ধাক্কায় ৫০০ থেকে ৬০০ টাকা বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার।
710
বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করেছে এবার থেকে রাজ্যের সাধারণ জাতির মহিলারা ১৫০০ টাকা এবং তপশিলি জাতির মহিলারা ১৮০০ টাকা করে পাবেন।
810
অনেকেই বলেছেন চলতি বছরেই মিলবে বাড়তি টাকা। তেমনই অনেকে দাবি করেছেন এই জুলাই থেকে বাড়বে টাকা।
910
তবে, আপাতত সরকারের পক্ষ থেকে কোনও ঘোষণা হয়নি। তাই কবে থেকে টাকা বাড়বে এবং ঠিক কত টাকা বাড়বে তা এখনও বলা কঠিন।
1010
তবে, খোদ মুখ্যমন্ত্রী বলেছিলেন, লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের সম্মান। তা উত্তোরত্তর বাড়বে। ফলে অনেকেরই আশা শীঘ্রই বাড়বে ভাতা।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.