Nabanna Holiday: বাচ্চাদের স্কুলে গরমের ছুটির মধ্যেই লম্বা হলিডে পাবেন বাংলার সরকারি কর্মীরা! কবে থেকে?

Published : May 06, 2025, 02:38 PM IST

দারুণ খবর বাংলার সরকারি কর্মীদের জন্য (WB Government Employees)। মে মাসে সন্তানদের স্কুলে গরমের ছুটি চলাকালীন লম্বা হলিডে অপেক্ষা করছে তাঁদের জন্যও! জানতে ইচ্ছা করছে তো যে কীভাবে বাংলার সরকারি কর্মীরা এই ছুটি পাবেন? দেখে নিন ছুটির তালিকা।

PREV
112

গত বুধবার অর্থাৎ ৩০ এপ্রিল থেকে রাজ্যের সমস্ত সরকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গরমের ছুটি পড়ে গিয়েছে।

212

কিন্তু গরমের ছুটি শেষ কবে তা নিয়ে স্পষ্ট কোনো বিজ্ঞপ্তি জারি করেনি শিক্ষা দফতর।

412

কিন্তু গত ৩ এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ঘোষণা করে দেন, তীব্র গরম পড়ায় গরমের ছুটি পড়বে ৩০ এপ্রিল থেকে।

512

তবে চলতি মাসে গরমের ছুটি যে শুধুই পড়ুয়ারাই উপভোগ করবে তা কিন্তু নয়, সরকারি কর্মচারীদের জন্যও রয়েছে চমকপ্রদক ছুটির (Holiday List 2025) উপহার।

612

প্রত্যেকবার নতুন মাস পড়তে না পড়তেই সমস্ত কর্মীদের নজর থাকে ছুটির তালিকায়। কবে কোন মাসে কদিন ছুটি এই নিয়ে চলে নানা ঘুরতে যাওয়ার পরিকল্পনা।

712

জানুয়ারি-ফেব্রুয়ারি-মার্চের পর মে মাসেও এক লম্বা ছুটি পেতে চলেছে সরকারি কর্মীরা। তাই দেরি না করে ছোট্ট ট্রিপের জন্য পরিকল্পনা করে ফেলুন।

812

কবে কবে ছুটি?

জানা গিয়েছে ২০২৫ সালে মে মাসে সরকারি কর্মীদের জন্য থাকছে বাড়তি তিনটি ছুটি।

912

আগামী ৯ মে, ২৫ বৈশাখ, শুক্রবার রবীন্দ্রজয়ন্তী, সেদিন সমস্ত সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এরপর যদি রবীন্দ্রজয়ন্তীর পর দিন অর্থাৎ ১০ মে শনিবার ছুটি নিয়ে নেন, তাহলে শনি রবিবার ছুটি থাকছে।

1012

তার সঙ্গে আবার ১২ মে, সোমবার, বুদ্ধ পূর্ণিমার কারণে সমস্ত সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকতে চলেছে। ফলস্বরূপ শুক্রবার, শনিবার, রবিবার এবং সোমবার এই চার দিনের ছোট ট্রিপ অনায়াসেই করে নিতে পারবেন কর্মীরা।

1112

এই ছুটি পাবে বোর্ড, কর্পোরেশন, পুরসভা সহ সমস্ত সরকারি অফিসের কর্মীরা। এর আগে চলতি মাসে প্রথম দিন ১ মে, মে দিবস থাকায় ছুটি ছিল রাজ্য জুড়ে।

1212

এরপর ফের টানা ৪ দিনের ছুটিতে বেশ ডগমগ সকলে। রোজনামচা কাজের ভিড়ে ছোটখাটো এই ছুটি সমস্ত কর্মীদের মধ্যে এক স্বস্তির বার্তা বয়ে নিয়ে আসে। ইতিমধ্যেই অনেকেই ছুটির পরিকল্পনা করে রেখেছেন, এমনকি ট্রেনের টিকিটও অনেকে কেটে রেখেছেন।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories