ওড়িশা ও সংলগ্ন গাঙ্গেয় এবং পূর্ব ও পশ্চিম অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে বাংলায় বৃষ্টি হবে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে চলবে ভারী বৃষ্টি।
ওড়িশা ও সংলগ্ন গাঙ্গেয় এবং পূর্ব এবং পশ্চিম অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত। রয়েছে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। এই ত্রিফলার প্রভাবে বৃষ্টি হবে বাংলায়।
210
রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বইবে দমকা হওয়া।
310
উত্তরবঙ্গে শনি ও রবিবার বৃষ্টি কিছুটা কমলেও সোমবার থেকে হবে ভারী বৃষ্টি। এমনই জানিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত হবে ভারী বৃষ্টি। মেঘলা থাকবে আকাশ। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
510
৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘন্টা বেগে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ররিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা আছে।
610
ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতে।
710
তেমনই উত্তরবঙ্গেও হবে ভারী বৃষ্টি হবে। ৮ জুলাই মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে সেখানে।
810
কলকাতায় রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।
910
তেমনই ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে।
1010
আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। সব মিলিয়ে বৃষ্টির কারণে কমবে তাপমাত্রা।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.