'সঞ্জয় রায়ের ফাঁসি চাই না'! কলকাতা হাইকোর্টে কেন এমনটা বলল নির্যাতিতার পরিবার

Published : Jan 27, 2025, 03:16 PM IST

আরজি কর মামলার শুনানি শুরু হয়েছে কলকাতা হাইকোর্টে। শিয়ালদহ অর্থাৎ নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়েছে নির্যাতিতার পরিবারের পাশাপাশি রাজ্য সরকার ও সিবিআইও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। পাশাপাশি সঞ্জয় রায়ের আইনজীবীও দ্বারস্থ হয়েছে আদালতের। 

PREV
110
কলকাতা হাইকোর্টে আরজি কর মামলা

আরজি কর মামলার শুনানি শুরু হয়েছে কলকাতা হাইকোর্টে। শিয়ালদহ অর্থাৎ নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়েছে নির্যাতিতার পরিবারের পাশাপাশি রাজ্য সরকার ও সিবিআইও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। পাশাপাশি সঞ্জয় রায়ের আইনজীবীও দ্বারস্থ হয়েছে আদালতের।

210
শুনানি হয়েছে

নিম্ন আদালত সঞ্জয় রায়কে আরজি করের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে গেছে রাজ্য ও কেন্দ্র।

310
কলকাতা হাইকোর্টে শুনানি

কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়েছে।

410
রায় স্থগিত

সঞ্জয়ের রায়ের ফাঁসি চেয়ে রাজ্যের আবেদনের শুনানি হয়েছে। মামলা গ্রহণযোগ্য কিনা তা এখনও স্পষ্ট করেনি হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট আপাতত রায়দান স্থগিত রেখেছে।

510
নির্যাতিতার পরিবারের আর্জি

কলকাতা হাইকোর্টে গিয়ে নির্যাতিতার পরিবার সঞ্জয় রায়ের ফাঁসি চায় না বলেও জানিয়ে দিয়েছে। স্পষ্ট করে বলেছে, তারা সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি চায় না।

610
নির্যাতিতার পরিবারের আইনজীবী

নির্যাতিতার পরিবারের আইনজীবী শামীম আহমেড বলেছেন,'রাজ্য ও সিবিআই-এর আবেদন নিয়ে আমাদের কোনও বক্তব্য নেই। তাদের আবেদন গ্রহণযোগ্য হবে কিনা তা আদালত ঠিক করবে। রাজ্য ও কেন্দ্রের এই আবেদন সংক্রান্ত মামলায় সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা আমরা চাই না।'

710
নির্যাতিতার পরিবারের দাবি

আদালতের বাইরে নির্যাতিতার বাবা বলেছেন, 'আমরা চাই একা সঞ্জয় নন, যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা সবাই সামনে আসুক। সবাইকে চরম শাস্তি দেওয়া হোক। তাই এই মামলায় আমরা ওর সর্বোচ্চ শাস্তি চাইছি না।'

810
রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন

অন্যদিকে এদিন কলকাতা হাইকোর্টে রাজ্যের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে সিবিআই। সিবিআই-এর পক্ষ থেকে বলা হয়েছে আরজি কর মামলার কেস ডায়েরি-সহ সব নথি সিবিআইয়ের কাছে রয়েছে। রাজ্যের কাছে কোনও নথি নেই। এই মামলার বিচার প্রক্রিয়ায় রাজ্যের কোনও ভূমিকা ছিল না। শুধুমাত্র সিবিআইয়ের আইনজীবী সেখানে ছিলেন। হঠাৎ রাজ্য আগ্রহ দেখাচ্ছে। এই মামলায় তারা কোনও ভাবেই আদালতকে সাহায্য করতে পারবে না। রাজ্য এবং সিবিআইয়ের আবেদন যে একই, সে কথাও উল্লেখ করা হয়।

910
রাজ্যের সওয়াল

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান, সিআরপিসির (কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর) ৩৭৭ এবং ৩৭৮ ধারায় বলা আছে, তদন্তকারী সংস্থা ছাড়াও রাজ্য আবেদন করতে পারে।

1010
রায়দান স্থগিত

সব পক্ষের বক্তব্য শোনার পরই শুনানি শেষে রয়দান স্থগিত রেখেছে আদালত।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories