ভোটের মুখে হাওড়ায় সরকারি দফতরে চলল গুলি! প্রাণ বাঁচাতে টেবিলের তলায় লুকোলেন কর্মীরা

Published : May 02, 2024, 05:09 PM IST
firing

সংক্ষিপ্ত

অভিযোগ, অফিসের মধ্যে ঢুকে পড়ে একদল দুষ্কৃতি। এরপর শুরু হয় গুলি চালানো। জানা যাচ্ছে, এই ঘটনায় আহত হয়েছেন একজন। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ

ভোটের আবহে হাওড়ার সরকারি দফতরে চলল গুলি! এই ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। একদিকে দেশজুড়ে যখন লোকসভা নির্বাচন চলছে, তখন রাজ্যের একটি সরকারি দফতরে গুলি চালানোর ঘটনা! এর ফলে সরকারি কর্মচারীর সুরক্ষার বিষয়টি প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে বলে মনে করছেন অনেকে।

অভিযোগ, অফিসের মধ্যে ঢুকে পড়ে একদল দুষ্কৃতি। এরপর শুরু হয় গুলি চালানো। জানা যাচ্ছে, এই ঘটনায় আহত হয়েছেন একজন। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। কেন আচমকা গুলি চলল, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের সূত্রে খবর, হাওড়ার বাঁকড়া ৩ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসের ভেতর গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। ঘটনার প্রত্যক্ষদর্শীদের দাবি, ৪-৫ রাউন্ড গুলি চালানোর পর ঘটনাস্থল থেকে চলে যায় দুষ্কৃতিরা।

জানা যাচ্ছে, এদিন দুপুরে মুখ বেঁধে ৩-৪ জন দুষ্কৃতি পঞ্চায়েত অফিসে আসে। এরপর আচমকাই শুরু হয় গুলি চালানো। এই ঘটনায় আহত হয়েছেন একজন। দিনেদুপুরে সরকারি দফতরে এহেন ঘটনা ঘটায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। সরকারি কর্মীরাও ভয়ে কাঁটা হয়ে রয়েছেন বলে খবর। পঞ্চায়েত অফিসে ঢুকে আচমকা কেন গুলি চালানো হল তা খতিয়ে দেখছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের কথায়, দুষ্কৃতিরা গুলি চালাতেই নিজের প্রাণ বাঁচানোর জন্য একটি টেবিলের নীচে লুকিয়ে পড়েন পঞ্চায়েত প্রধান। এদিকে ভোটের আবহে এমন দিনেদুপুরে অফিসের ভেতর দুষ্কৃতিরা ঢুকে গুলি চালানোর কর্মীরা বেশ আতঙ্কিত হয়ে পড়েন।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, হাওয়ার বাঁকড়া ৩ নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে। পঞ্চায়েত প্রধান এবং প্রাক্তন একজন সদস্যের ঝামেলার কারণেই গুলি বর্ষণের এই ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান করছে পুলিশ। এদিন গুলি চালানোর ঘটনার সময়ও পঞ্চায়েত প্রধান অফিসে উপস্থিত ছিলেন বলে খবর।

চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

WB DA: আর ঠিক কত দিন পরে কর্মীরা হাতে পাবেন বকেয়া DA? শুরু হয়েছে চুলচেরা হিসেব
কোটায় রেস্তরাঁয় খেতে গিয়ে বহুতল ভেঙে মৃত্যু বাংলার পড়ুয়ার! ছাত্রের মা গুরুতর জখম