মাসের শেষে ফের ভোগান্তি, বর্ধমান-হাওড়া শাখায় বাতিল একাধিক ট্রেন, কবে কোন ট্রেন বাতিল? জানুন

Published : Jan 29, 2023, 02:51 PM IST
Local Train

সংক্ষিপ্ত

আগামী ২৬ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত হাওড়া-বর্ধমান কর্ড ও মেইন লাইনে বাতিল করা হয়েছে ৫ জোড়া লোকাল ট্রেন।

ফের একবার ভোগান্তিতে বর্ধমান-হাওড়া শাখার যাত্রীরা। রেললাইনে কাজ-সহ একাধিক কারণে বেশ কিছুদিনের জন্য বাতিল এই রুটের একাদিক লোকাল ট্রেন। রেল সূত্রে খবর, পুরনো রেলওয়ে রোড ওভারব্রিজ ভাঙা-সহ বর্ধমান স্টেশনে পরিকাঠামগত কাজের জন্যই এই ট্রেন বাতিলের সিদ্ধান্ত। আগামী ২৬ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত হাওড়া-বর্ধমান কর্ড ও মেইন লাইনে বাতিল করা হয়েছে ৫ জোড়া লোকাল ট্রেন। এছাড়ে ৩১ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল করা হয়েছে আসানসোল ও রামপুরহাট রুটের বেশ কিছু ট্রেন। রুট পরির্তন করা হয়েছে বেশ কিছু এক্সপ্রেস ট্রেনেরও।

কতদিন বন্ধ থাকবে কোন কোন ট্রেন?

  • ২৬ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি - হাওড়া-বর্ধমান কর্ড ও মেইন লাইনে বাতিল ৫ জোড়া লোকাল ট্রেন।
  • ৩১ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি - আসানসোল ও রামপুরহাট রুটের বেশ কিছু ট্রেন বাতিল।
  • বাতিল করা হয়েছে রামপুরহাট-বর্ধমান প্যাসেঞ্জার, বর্ধমান-হাওড়া প্যাসেঞ্জার ও হাওড়া-বর্ধমান মেমু ট্রেন।
  • ২৯ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি - হাওড়া-মোকামা এক্সপ্রেস বাতিল।
  • ৩১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি - হাওড়া-সিউড়ি হুল এক্সপ্রেস বাতিল।
  • ৩১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি - হাওড়া-বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস বাতিল।
  • ৩১ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি - শিয়ালদা- গোড্ডা প্যাসেঞ্জার বাতিল।
  • ৩১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি - হাওড়া-রামপুরহাট শহিদ এক্সপ্রেস বাতিল।
  • ৩১ তারিখ থেকে ৪ ফেব্রুয়ারি - হাওড়া- জামালপুর কবিগুরু এক্সপ্রেস বাতিল।
  • ৩১ তারিখ থেকে ৪ তারিখ পর্যন্ত - শিয়ালদা-রামপুরহাট মা তারা এক্সপ্রেস বাতিল।

আরও পড়ুন - 

পুলিশের হাতেই গুলিবিদ্ধ ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাস! আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হল হাসপাতালে

রবিবার কতটা বদলে গেল পেট্রোল-ডিজেলের দাম, ভারতের কোন শহরে কত হল লেটেস্ট দর?

রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা, কন্যাকুমারি থেকে কাশ্মীর পর্যন্ত সেরা ১০টি বিতর্ক

 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

ইচ্ছে মত চেন টেনে ট্রেন থামালেই বিপদ! কড়়া ব্যবস্থা নিতে চলেছে পূর্ব রেল
আজ দুপুর ২টো সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দায়ের করা SIR মামলার শুনানি