'নো এসআইআর-নো ভোট', বাগডোগরায় নেমেই রাজ্য সরকারকে নিশানা শুভেন্দু অধিকারীর

Published : Nov 29, 2025, 01:41 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Suvendu Adhikari On SIR: ভোটার তালিকা নিবিড় সমীক্ষা নিয়ে আরও একবার রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এসআইআর ইস্যুতে কী বলছেন তিনি? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Suvendu Adhikari On SIR: এসআইআর অথবা ভোটার তালিকায় নিবিড় সমীক্ষা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ফের একবার সুর চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে নেমে একাধিক জায়গায় দলীয় কর্মসূচি যোগ দিতে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

কী বললেন শুভেন্দু অধিকারী?

তিনি বলেন,  ‘’নো এসআইআর, নো ইলেকশন।'' বিমানবন্দরে নেমে রাজ্যকে নিশানা শুভেন্দুর। শুভেন্দু বলেন, ‘’মুখ্যমন্ত্রী সবসময় দ্বিচারিতা করেন। আমি মুর্শিদাবাদে দাঁড়িয়ে মুসলিমদের ধন্যবাদ জানিয়েছি। ইলেকশন কমিশন এআই স্ক্যান করলে ভুয়ো নথি ধরা পড়বেই। রেখা পাত্র সন্দেশখালিতে দাঁড়ালে হারবে। সন্দেহখালির মহিলাদের ওপর অত্যাচার কোনও মহিলা ভোলেনি। সেই এলাকার বিধানসভায় সিটগুলিতে বিজেপি প্রার্থীরাই জিতবে। ইলেকশন কমিশনের রোল আরও জোরদার হওয়া দরকার ছিল। রাজ্য সরকার ভুয়ো , ডুপ্লিকেট ভোটার , মৃত ভোটার এদের নাম ভোটার তালিকায় রাখার জন্য সোজাসুজি নির্দেশ দিচ্ছে।''

 ‘’CAA-এর সময় মমতা ব্যানার্জি NRC বলে হাজারদুয়ারি এক্সপ্রেসে আগুন লাগিয়ে দিয়েছিল। কিন্তু মুসলিমরা সেই ফাঁদে পা দেয়নি। তাঁরা বুঝেছেন মমতা ব্যানার্জি একজন মিথ্যাবাদী। আজ ওয়াকফ বিলের প্রয়োজনীয়তা নরেন্দ্র মোদী সরকারি ব্যবস্থাপনার মধ্যে আনার যে উদ্যোগ তাকে সবাই সমর্থন জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন পশ্চিমবঙ্গে ওয়াকফ বিল কার্যকর হতে দেবেন না। সেই মুখ্যমন্ত্রী ওয়াকফ মেনে নিয়েছেন। আগামী দুই মাসে ভোটার তালিকা পরিচ্ছন্ন করতে লড়াই চলবে। প্রত্যেক জোনে তাই অবজার্ভার দেওয়া হয়েছে।'' 

এদিন তিনি আরও বলেন, ‘’প্রায় ৫২ হাজার বিএলএ কাজ করছে। স্বচ্ছ ভোটার লিস্টে হলে ভোট হবে নাহলে হবে না। এপ্রিলে ভোট না হলে সরকার গঠিত হবে না। আর সরকার গঠিত না হলে আপনাআপনি রাষ্ট্রপতি শাসন শুরু হয়ে যাবে। ৭ ফেব্রুয়ারি ভোটার তালিকায় কী হবে দেখা যাবে। মতুয়ারা নরেন্দ্র মোদীর সঙ্গে আছে। মতুয়া, বাংলাদেশ থেকে আগত শরণার্থী নরেন্দ্র মোদীর সঙ্গে রয়েছেন। ভাষা, জাতের নামে হিন্দুদের বিভক্ত করার চেষ্টা করছে রাজ্য সরকার। বিহারে যা হয়েছে পশ্চিমবঙ্গেও তাই হবে।''

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Ajker Bangla News Live: ফেব্রুয়ারিতে আবারও পড়তে পারে তাপমাত্রার পারদ
১০ বছর ধরে চলা DA মামলায় কী ভাবে জয় পেল সরকারি কর্মীরা? ছবিতে দেখুন মামলার টাইমলাইন