Bus Strike: টানা তিন দিন বাস ধর্মঘট, জেনে নিন কবে থেকে কলকাতার রাস্তায় নামবে না প্রাইভেট বাস

Published : May 21, 2025, 10:15 AM ISTUpdated : May 21, 2025, 10:16 AM IST
government bus

সংক্ষিপ্ত

Bus Strike: পাঁচটি বেসরকারি বাস সংগঠন ২২, ২৩ এবং ২৪ মে ৭২ ঘন্টার ধর্মঘট ডেকেছে। বাস বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, পুলিশি হয়রানি বন্ধ, অযৌক্তিক টোল, ডিজেলের মূল্যবৃদ্ধির ক্ষতিপূরণ সহ একাধিক দাবিতে ধর্মঘটে নেমেছে তারা।

Bus Strike: ৭২ ঘন্টা ধর্মঘটে নামছে প্রাইভেট বাস। আগামী ২২, ২৩ এবং ২৪ মে টানা ৭২ ঘন্টা ধরে কলকাতা ও আশপাশের রাস্তায় বন্ধ থাকব বেসরকারি বাস পরিষেবা। একগুচ্ছ দাবি ও অভিযোগ নিয়ে ধর্মঘটের ডাক দিয়েছে পাঁচটি বেসরকারি বাস সংগঠন বলে জানা গিয়েছে। আর এই ধর্মঘটের জেরে যে চরম ভোগান্তিতে পড়তে চলেছেন নিত্যযাত্রীরা তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট (পশ্চিমবঙ্গ), বেঙ্গল বাস সিন্ডিকেট, ওয়েস্ট বেঙ্গল বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন, মিনিবাস অপারেটর্স কো অর্ডিনেশন কমিটি, ইন্টার অ্যান্ড ইন্ট্রা রিজিয়ন বাস অ্যাসোসিয়েশন - এই পাঁচটি সংস্থা নেমেছে ধর্মঘটে।

কী দাবিতে ধর্মঘট

পাঁচটি সংস্থা নেমেছে ধর্মঘটে। তাদের প্রথম দাবি হল, ১৫ বছরের পুরনো বাস বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। তাদের মতে কোভিড ১৯-র সময় ২ বছর পরিষেবা প্রায় বন্ধ থাকায় বাস্তবতা মেনে এই সিদ্ধান্ত সংশোধন প্রয়োজন। তেমনই পুলিশ হয়রানি বন্ধের দাবি তুলেছে তারা। অযৌক্তিক টোল ট্যাক্স আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। ডিজেলের মূল্যবৃদ্ধির ফরে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে বলে জানিয়েছে।

প্রসঙ্গত, ২০ মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে বাস সংগঠন তাদের দাবির বিষয় সদর্থক পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন। তাঁদের স্পষ্ট হুঁশিয়ারি যে যদি এই দাবি মেনে না নেওয়া হয় তাহলে ২২ থেকে ২৪ মে পর্যন্ত তিন দিন রাজ্যে বেসরকারি বাস চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

মঙ্গলবার রাজ্যের পরিবহন দফতরের সচিব সৌমিত্র মোহন পরিবহণ কর্তৃপক্ষ, পুলিশ ও বাস সংগঠনগুলোকে নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক ডাকেন। যদিও আগেও বৈঠর হয়েছে, বাস সংগঠনগুলোর দাবি সেগুলো ফলপ্রসূ হয়নি। মঙ্গলবারের বৈঠকে তার কোনও সমাধানসূত্র বের হয়নি বলে জানা গিয়েছে।

এদিকে টানা তিন দিন ধর্মঘটের কথা প্রকাশ্যে আসতেই চিন্তায় সকলে। জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট (পশ্চিমবঙ্গ), বেঙ্গল বাস সিন্ডিকেট, ওয়েস্ট বেঙ্গল বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন, মিনিবাস অপারেটর্স কো অর্ডিনেশন কমিটি, ইন্টার অ্যান্ড ইন্ট্রা রিজিয়ন বাস অ্যাসোসিয়েশন সংস্থা ডেকেছে ধর্মঘট। আগামী ২২, ২৩ এবং ২৪ মে টানা ৭২ ঘন্টা ধরে কলকাতা ও আশপাশের রাস্তায় বন্ধ থাকব বেসরকারি বাস পরিষেবা। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন তাঁরা। তবে, আপাতত সমস্যার সুরাহা হয়নি। 

 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Ajker Bangla News Live: SHE Marts Mission - মহিলা উদ্যোগপতি তৈরিতে SHE Marts মিশন, জানুন কী কী করা হবে-কীভাবে আবেদন?
১০ বছর ধরে চলা DA মামলায় কী ভাবে জয় পেল সরকারি কর্মীরা? ছবিতে দেখুন মামলার টাইমলাইন