পাহাড়ের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, পাহাড়ে বিপর্যয় মোকাবিলার কাজ তদারকি করবেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। যার জন্য আগামী সোমবার ১৩ অক্টোবর ফের উত্তরবঙ্গে যাবেন রাজ্যের সর্বোচ্চ নেত্রী।
25
পাহাড়ে বন্যা ও ধস-বিধ্বস্ত এলাকা পরিদর্শন
সোমবার ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে তাঁর লক্ষ্য পাহাড়ে বন্যা ও ধস-বিধ্বস্ত এলাকাগুলির পরিস্থিতি স্বচক্ষে দেখা। মুখ্যমন্ত্রী দার্জিলিংয়ে থেকেই বিপর্যয় মোকাবিলার কাজের তদারকি করবেন বলে জানা গেছে। মিরিকের দুর্গতদের জন্যে কলকাতা থেকে ত্রাণসামগ্রীও নিয়ে যাচ্ছেন তিনি।
35
উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়
নবান্ন সূত্রে খবর, দার্জিলিং থেকেই কালিম্পং ও মিরিকের পুনর্গঠন কাজের অগ্রগতি পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়ের সময় যাঁরা প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করেছেন—দমকলকর্মী, এসডিআরএফ সদস্য, পুলিশ, ইঞ্জিনিয়ার, চিকিৎসক সহ সরকারি কর্মীদের রাজ্যের পক্ষ থেকে বিশেষভাবে সম্মানিত করবেন তিনি।
এদিকে উত্তরবঙ্গ সফরের আগে মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ সূত্রের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন—“এই কর্মীরা উত্তরবঙ্গবাসীর জীবন রক্ষায় যেভাবে লড়াই করছেন, তাঁদের জন্য রাজ্য গর্বিত।”
55
পাহাড়ে বিপর্যয় নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়
অন্যদিকে গত সপ্তাহে পাহাড়ে একটানা বৃষ্টিতে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তার জন্য ডিভিসির ছাড়া জলকেই দায়ী করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা বিষয়টিকে তিনি ম্যান মেড বন্যা বলে দাবি করেছিলেন। আর এবার পাহাড়বাসীর দুর্দিনে সবকিছু সরেজমিনে খতিয়ে দেখতে সোমবার উত্তরবঙ্গে রওনা দেবেন তৃণমমূল সুপ্রিমো।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.