রাত বাড়তেই জাঁকিয়ে শীতের আমেজ, বঙ্গজুড়ে আরও নামবে পারদ! জানুন হাওয়া অফিসের বিরাট আপডেট

Published : Nov 11, 2025, 06:38 PM IST

WB Winter Alerts: নভেম্বরের শুরুতেই শীতের আমেজ। আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও বাড়বে ঠান্ডার প্রকোপ! কী বলছে আবহাওয়া দফতর? জানুন বিশদে…

PREV
15
পশ্চিমী হাওয়ায় নামবে পারদ

শীতল পশ্চিমী হাওয়ায় কলকাতার তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। ওড়িশা ও ঝাড়খন্ডে শৈত্যপ্রবাহের পরিস্থিতি। আগামী পাঁচ দিন এরকমই থাকবে। পশ্চিমের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে। বাংলা জুড়েই পশ্চিমী হাওয়ার দাপট। শীতের আমেজ চলবে উইকেন্ড পর্যন্ত। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কারণ, মধ্য বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি হারাচ্ছে। এছাড়াও দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর তামিলনাড়ু ও সংলগ্ন এলাকায়। যার প্রভাবে বঙ্গজুড়ে নামবে পারদ। 

25
দক্ষিণবঙ্গে শীতের আমেজ

আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, শীতের আমেজ বাড়লো। স্বাভাবিকের এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস নীচে তাপমাত্রা বিভিন্ন জেলাতে। খুব সকালে ও রাতে শীতের আমেজ বেশি। বেলা বাড়লে আমেজ উধাও। খুব সকালে হালকা কুয়াশা। উপকূল ও সংলগ্ন জেলা গুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি। আপাতত চার পাঁচ দিন তাপমাত্রার পরিবর্তন এর সম্ভাবনা কম। সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে। চলতি সপ্তাহে শনিবার পর্যন্ত শীতের আমেজ রাতে ও সকালে বজায় থাকবে। 

35
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে সকালের দিকে হালকা কুয়াশা। পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বেশী হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। রৌদ্রোজ্জ্বল পরিবেশ। আপাতত শুষ্ক আবহাওয়া। আপাতত পাঁচ দিন সর্বনিম্ন তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন নেই। বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই।

45
কলকাতার তাপমাত্রা

রাতে ও ভোরে শীতের আমেজ বাড়লো। আগামী কয়েক দিন এই শীতের আমেজ থাকবে। খুব সকালে হালকা কুয়াশা। পরে পরিষ্কার আকাশ। বৃষ্টির কোন সম্ভাবনা আপাতত নেই। রাতের তাপমাত্রা আরো নামলো। ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ। কলকাতার দিনের তাপমাত্রাও স্বাভাবিকের নীচে। কলকাতার তাপমাত্রা আপাতত ১৮/১৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী তিন-চার দিনে তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই। এছাড়াও আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৫০ থেকে ৮৯ শতাংশ।

55
ভিনরাজ্যের আবহাওয়ার আপডেট

শৈত্য প্রবাহের পরিস্থিতি রাজধানী দিল্লিতে। ছত্রিশগড় এবং মধ্যপ্রদেশের কিছু এলাকায় শৈত্য প্রবাহের সতর্কবার্তা। আজও কাল কোল্ড ওয়েভ এর ওয়ার্নিং এই তিন রাজ্যে। রাজস্থান হরিয়ানা চন্ডিগড় দিল্লি পাঞ্জাব ঝাড়খন্ড ওড়িশা উত্তরপ্রদেশে র কিছু অংশে শৈত্য প্রবাহের পরিস্থিতি। কেরল এবং মাহেতে ভারী বৃষ্টির পূর্বাভাস।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories