Weather News: দিনের বেলায় চলবে মেঘ রোদের খেলা, জেনে নিন আজ কলকাতা ও জেলাগুলিতে কেমন থাকবে তাপমাত্রা

Published : Feb 20, 2024, 07:04 AM ISTUpdated : Feb 20, 2024, 08:26 AM IST
Weather Update

সংক্ষিপ্ত

মঙ্গলবার থেকে আংশিক মেঘলা থাকবে আকাশ। দিনের বেলায় চলবে মেঘ রোদের খেলা। মধ্য সপ্তাহে বুধ বা বৃহস্পতিবারে আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

ভোর রাতে ঠাণ্ডা হাওয়া ও দিনে উষ্ণ, তাপমাত্রার এই ওঠানামা চলছে বেশ কয়েকদিন ধরে। দিনের বেলায় ক্রমশ বাড়ছে তাপমাত্রার পারদ। এই অস্বস্তিকর আবহাওয়ার ফলে জেরবার শহর থেকে জেলাগুলি। আলিপুর আবহাওয়া দফতরের সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার থেকে আংশিক মেঘলা থাকবে আকাশ। দিনের বেলায় চলবে মেঘ রোদের খেলা। মধ্য সপ্তাহে বুধ বা বৃহস্পতিবারে আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

কলকাতার পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং জেলার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বোচ্চ হতে পারে ১২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গেও ধীরে ধীরে ঘনাচ্ছে নিম্নচাপের মেঘ। চলতি সপ্তাহে প্রায় সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্র সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকার কারণে অস্বস্তিতে পড়তে পারে কলকাতাবাসী। অন্যদিকে, কালিম্পং জেলার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বোচ্চ হতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বুধবারের পর থেকে বৃষ্টি হতে পারে ।

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

DA: বকেয়া মহার্ঘ ভাতা দিতে ৬,৬৪৫ কোটি টাকা খরচ হয়েছে, সুপ্রিম কোর্টে স্টেটাস রিপোর্ট রাজ্যের
West Bengal First Phase Election: প্রথম দফার ভোটে তৃণমূল, বিজেপি কটা আসন জিততে পারে! নজরে রাজ্যের ১৫২টি বিধানসভা