Weather News: গাঢ় কুয়াশার সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি, মঙ্গলবার সারাদিন আকাশের মুখ ভার

Published : Feb 06, 2024, 07:08 AM IST

বৃষ্টির সঙ্গে জেলায় জেলায় চলবে কুয়াশার দাপট। 

PREV
16

মাঘ মাস শেষ হতে এখনও বেশ কিছুদিন বাকি রয়েছে। এখন থেকেই বঙ্গ থেকে পিছু হটতে শুরু করেছে শীত। 

26

ঝঞ্ঝার কালো মেঘের সঙ্গে তাপমাত্রাও বাড়ছে চড়চড়িয়ে। মঙ্গল এবং বুধবার তাপমাত্রা ঊর্ধ্বমুখীই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। 

36

মঙ্গলবার পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়া জেলায় হালকা বৃষ্টি হতে পারে। তার সঙ্গে জেলায় জেলায় চলবে কুয়াশার দাপট। 

46

বুধবার থেকে আকাশ পরিষ্কার হতে থাকলেও তাপমাত্রা আর খুব বেশি নিম্নগামী হওয়ার কোনও সম্ভাবনা নেই। 

56

অন্যদিকে, উত্তরবঙ্গে সোমবার বেশ কয়েকটি জেলায় সামান্য বৃষ্টিপাত হলেও মঙ্গলবার শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টি হতে পারে। 

66

উত্তরের অন্যান্য জেলাগুলিতে আবহাওয়া মোটামুটি শুকনোই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। 

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories