Weather update:পাঞ্জাব থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে রাজ্যে খামখেয়ালি আবহাওয়া বিরাজ করছে। সকালে তীব্র গরমের পর সন্ধ্যায় বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দফতরের মতে, শুক্রবার পর্যন্ত এমন পরিস্থিতি থাকবে।
আবহাওয়াবিদদের মতে, এমন খামখেয়ালি আবহাওয়া চলবে আজও। এমন আবহাওয়া থাকবে শুক্রবার পর্যন্ত।
510
বিশেষজ্ঞের মতে, পাঞ্জাব থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত যে নিম্নচাপ অক্ষরেখাটি বিস্তৃত হয়েছে তার প্রভাবে হয়েছে এমনটা।
610
সে যাই হোক, এই নিম্নচাপ অক্ষরেখাটির দৌলতে সকালে তীব্র গরম সহ্য করতে হলেও রাজ্যবাসী রাতে উপভোগ করছে ঠান্ডা আবহাওয়া।
710
আজও মোটার ওপর সকাল থেকে পরিষ্কার আবহাওয়া থাকবে। বেলা বাড়লে বাড়বে গরমের তীব্রতা। তেমনই সন্ধ্যার পর হতে পারে বৃষ্টি।
810
বিভিন্ন জেলায় আজ ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া বইবে। কোনও কোনও জায়গায় বাতাসের গতি থাকবে ৬০ কিলোমিটার।
910
আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস।
1010
বিশেষজ্ঞের মতে, এই বছর ২৭ মে নাগাদ বর্ষা ঢুকবে বঙ্গে।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.