Mamata Banerjee News: 'কেউ ক্ষতিপূরণ না নিলে কিছু করার নেই', জেলা সফরের আগে একী বললেন মমতা?

Published : May 05, 2025, 01:42 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Mamata Banerjee Murshidabad: ২ দিনের সফরে মুর্শিদাবাদে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিস্তারিত জানতে সম্পূর্ণ পড়ুন….

Mamata Banerjee Murshidabad: ২ দিনের সফরে মুর্শিদাবাদে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার হাওডার ডুমুরজোলার হেলিপ্যাড গ্রাউন্ড থেকে হেলিকপ্টারে করে হিংসা বিধ্বস্ত মুর্শিদাবাদের উদ্দেশে রওনা দেন তিনি। যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ''মুর্শিদাবাদে আগেও যেতে পারতাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে যাওয়া উচিত। তাই এখন যাচ্ছি।''

রাজ্যের তৃণমূল সুপ্রিমো আরও জানান, মুর্শিদাবাদ গিয়ে সেখানকার ক্ষতিগ্রস্ত পরিবারদের সঙ্গে কথা বলবেন তিনি। যদিও মুখ্যমন্ত্রীর দেওয়া ক্ষতিপূরণ ফিরিয়ে দিয়েছে মুর্শিদাবাদের জাফরবাদে বাবা-ছেলে খুনে নিহতদের পরিবার। সেই প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বলেন, ''কেউ ক্ষতিপূরণের টাকা না নিলে আমার কিছু করার নেই।''

 

 

এদিকে গত ১১ এপ্রিলের পর থেকে ওয়াকফ সংশোধনী আইনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের একাধিক এলাকা। অশান্ত মুর্শিদাবাদ পরিদর্শনে যান রাজ্য পুলিশের ডিজি, এডিজি। ঘটনাস্থলে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদাররা। জাফরাবাদের ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ক্ষতিপূরণও তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari News)।

অন্যদিকে সেই ঘটনায় রাজ্য সরকারের তরফেও মৃতদের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়। যদিও সেই টাকা নিতে অস্বীকার করে মৃতদের পরিবার। সোমবার মুর্শিদাবাদে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''রাজ্য সরকারের ক্ষতিপূরণ দেওয়া উচিত ছিল। আমরা তা দিতেই যাচ্ছিলাম। কেউ টাকা না নিতে চাইলে সেটা তো আমাদের হাতে নেই।''

 

 

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ সফরে গেলেও এখন সেখানে নেই নিহত হরগোবিন্দ ও চন্দনের পরিবার। তারা বর্তমানে কলকাতায় রয়েছে। জানা গিয়েছে, মুর্শিদাবাদের ঘটনা নিয়ে তারা হাইকোর্টে মামলা করতে চান। সেই কারণে তারা কলকাতায় রয়েছেন (Kolkata News)। যদিও এই বিষয়ে মমতা মুখ না খুললেও তিনি বলেন, ''আমি এখন বহরমপুরে যাচ্ছি। সেখানে একটা প্রশাসনিক বৈঠক হবে। সেখান থেকে কাল ধুলিয়ানে যাব। আমি জানি, ওখান থেকে সকলকে নিয়ে চলে এসেছে। সে নিক। যাঁরা আছেন, আমি তাঁদের সঙ্গেই কথা বলব। তাঁদের কথা শুনব। বাড়ি করে দেব। যাঁদের দোকান ভেঙেছে, তাঁদের সাহায্য করব।''

অন্যদিকে  সোমবার মুর্শিদাবাদে যাওয়ার পর বহরমপুরের সার্কিট হাউসে রাত্রিবাস করবেন মমতা (mamata banerjee news)।  পরদিন, অর্থাৎ ৬ মে প্রথমে সড়কপথে জঙ্গিপুরের শামসেরগঞ্জে যাওয়ার কথা রয়েছে তাঁর। সেখানে কয়েকটি গ্রামেও যাবেন তিনি। তারপর ধুলিয়ানে একটি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। সেটি শেষ করে ঐ দিন দুপুর ২টো নাগাদ সুতির ছাপঘাটি ময়দানে প্রশাসনিক বৈঠক সারবেন তিনি। তারপর বুধবার ফিরে আসবেন কলকাতায়। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Ajker Bangla News Live: যুবসাথী প্রকল্পে বড় আপডেট! এককালীন ৪ মাসের টাকা পাবেন আবেদনকারীরা? জানুন কবে থেকে শুরু হচ্ছে পেমেন্ট
দারুণ খবর! শুধু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ১৭০০ টাকা নয়, এবার মহিলারা পাবেন ৫ হাজার টাকা