আরজিকরকাণ্ডের প্রতিবাদে অনুদান বয়কট করল হুগলির আরও এক ক্লাব! বিচার পেলে তবেই ফের নেবেন 'দুর্গার ভাণ্ডার', জানাল কর্তৃপক্ষ

Published : Sep 07, 2024, 01:27 PM IST
Durga Puja 2023

সংক্ষিপ্ত

আরজিকরকাণ্ডের প্রতিবাদে অনুদান বয়কট করল হুগলির আরও এক ক্লাব! বিচার পেলে তবেই ফের নেবেন 'দুর্গার ভাণ্ডার', জানাল কর্তৃপক্ষ

আরজিকরকাণ্ডের জের পড়ল দুর্গাপুজোতেও। এবার পুজোর অনুদান বয়কট করার ঘোষণা করল রাজ্যের ৯টি ক্লাব। এবার সেই তালিকায় নাম লেখালো হুগলির আরও একটি ক্লাব। বিবৃতি দিয়ে অনুদান প্রত্যাখ্যানের কথা ঘোষণা করল শ্রীরামপুরের বৈদ্যবাটী সদগোপপাড়া মহিলা মিলন চক্র। এ প্রসঙ্গে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, "সরকারি অনুদান চাই না, চাই বিচার।"

এই নিয়ে শ্রীরামপুর শাসকের দফতরে একটি লিখে জানিয়েছেন এই ক্লাব। এই ক্লাব জানিয়েছে আরজিকরের ঘটনার প্রতিবাদে তাঁরা দুর্গাপুজার অনুদান নেবেন না। চিকিৎসকের খুন ও ধর্ষণের খুনের বিচান চান তাঁরা। যদি দোষীরা শাস্তি পান তবেই ফের আগামী বছর থেকে তাঁরা অনুদান নেবেন বলে জানিয়েছেন এই ক্লাব।"

এ প্রসঙ্গে ক্লাবের পুজো কমিটির সভাপতি তপতী মুখোপাধ্যায় জানিয়েছেন, "আমরা মায়ের জাত। আমাদের কাছে মেয়েদের সুরক্ষা সবচেয়ে আগে। আমরা মনে করি, হাসপাতাল সব চেয়ে নিরাপদ জায়গা। আর সেই হাসপাতালেই যদি এক মহিলা চিকিৎসকের সঙ্গে এমন নারকীয় ঘটনা হয়, তা হলে তো তার প্রতিবাদ করতেই হয়। আমরা এ বছর সরকারের অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় কি না দেখি, তার পর অনুদান নিয়ে ভাবব।"

এ ছাড়াও পুজো কমিটির সদস্য মহালক্ষ্মী মুখোপাধ্যায় জানান, “যে নারকীয় হত্যাকাণ্ড হয়েছে, আমরা মহিলারা তার প্রতিবাদ করবই। অনুদান চাই না, আমরা চাই বিচার।” এই ক্লাব ধরলে মোট ১০টা ক্লাব অনুদান নিতে প্রত্যাখ্যান করল। এর আগেও ৪টি ক্লাব অনুদান নেবেন না জানিয়েছেন। এর মধ্যে রয়েছে, উত্তরপাড়ার বৌঠান সঙ্ঘ, উত্তরপাড়া শক্তি সঙ্ঘ, আপনাদের দুর্গাপুজো এবং কোন্নগরের মাস্টারপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি। প্রতিবাদে এ বছর অনুদানের আবেদনই করেনি তারকেশ্বরের আর এক ক্লাব।

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

পয়লা বৈশাখের পরেই রাজ্যে ভোট! নির্বাচন কমিশন নয়, TMCকে সময় বেঁধে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর
অকাল বর্ষণে ভিজবে কলকাতা, আজ থেকে টানা ৩ দিন বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলির জন্য