পশ্চিমবঙ্গে সরকারি কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে কৃষকদের e-KYC সম্পূর্ণ করার প্রস্তুতি। আধার, ভোটার কার্ড ও ব্যাঙ্কের পাসবই-সহ কী কী নথি লাগবে জেনে নিন।
১ ডিসেম্বর থেকে রাজ্যজুড়ে শুরু হবে সরকারি সহায়ক মূল্যে ধান কেনা। আপাতত পরিকাঠামো তৈরি শুরু করেছে খাদ্য ও সরবরাহ দফতর। ইতিমধ্য়েই জেলা ভিত্তিক ধান ক্রয়কেন্দ্রের তালিকাও প্রকাশ করা হয়েছে। এবার কুইন্টাল প্রতি ধানের দাম নির্ধারণ হয়েছে ২ হাজার ৪৪১ টাকা। এছাড়া উৎসাহ ভাতা হিসেবে দেওয়া হবে ২০০ টাকা।
26
বায়োমেট্রিক পদ্ধতিতে চাষিদের ধান বিক্রি করতে হবে। এরজন্য চাষিদের সিপিসিতে সরাসরি আসতে হবে। রেজিস্ট্রেশন করার পাশাপাশি ১৫ দিন আগে থেকে ধান বিক্রির স্লট বুকিং করতে হবে। আপাতত ধান কেনার আগে সিপিসিগুলির পরিকাঠামো খতিয়ে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুেন্দু অধিকারী আগেই জানিয়েছেন যে ধান বিক্রির কোনও ঊর্ধ্বসীমা থাকবে না। এছাড়াও মুখ্যমন্ত্রী বলেছেন, ‘‘১০০ কুইন্টাল ধান বিক্রি করলেই সহায়ক মূল্যের পাশাপাশি অতিরিক্ত ২০ হাজার টাকা পাবেন কৃষকরা।’’
36
এদিকে, পশ্চিমবঙ্গের যে সমস্ত কৃষক সরকারি কিষাণ মান্ডিতে ধান বিক্রি করার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য গুরুত্বপূর্ণ খবর। কিষাণ মান্ডিতে ধান বিক্রির প্রক্রিয়ায় কৃষকদের e-KYC সম্পূর্ণ করার বিষয়টি সামনে এসেছে। জানা যাচ্ছে, ধান বিক্রির জন্য কৃষকদের e-KYC করাতে হবে। তাই শেষ মুহূর্তের সমস্যা এড়াতে আগেভাগেই প্রয়োজনীয় নথিপত্র নিয়ে e-KYC সম্পূর্ণ করে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে যাঁরা চলতি মরশুমে সরকারি ধান সংগ্রহ কেন্দ্রে ধান বিক্রি করতে চান, তাঁদের এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।
46
e-KYC করতে কী কী নথি লাগবে?
কৃষকদের e-KYC করার সময় কয়েকটি গুরুত্বপূর্ণ নথি হাতের কাছে রাখতে হবে।
আধার কার্ড: আধার নম্বর দিয়ে পরিচয় যাচাই এবং OTP ভেরিফিকেশনের জন্য।
ভোটার কার্ড: e-KYC প্রক্রিয়ায় ভোটার কার্ডের কপি আপলোড করতে হবে।
ব্যাঙ্কের পাসবই: ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য যাচাইয়ের জন্য পাসবইয়ের প্রথম পাতার কপি আপলোড করতে হবে।
এছাড়াও, নতুন করে কৃষক রেজিস্ট্রেশন বা তথ্য সংশোধনের ক্ষেত্রে জমির নথি বা খতিয়ান প্রয়োজন হতে পারে। সরকারি e-Paddy পোর্টালের নির্দেশিকায় এই নথিগুলির উল্লেখ রয়েছে।
56
কীভাবে করবেন e-KYC?
পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দফতরের সরকারি e-Paddy পোর্টালে কৃষকদের জন্য Farmer eKYC পরিষেবা রয়েছে।
প্রথমে সরকারি e-Paddy পোর্টালে যেতে হবে।
Farmer eKYC অপশন বেছে নিতে হবে।
প্রয়োজনীয় তথ্য দিয়ে আধার নম্বরের মাধ্যমে OTP যাচাই করতে হবে।
প্রয়োজনীয় নথি আপলোড করে প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
66
ধান বিক্রির আগে যে বিষয়গুলি মনে রাখবেন
সরকারি ক্রয়কেন্দ্রে ধান বিক্রির জন্য কৃষকের নিবন্ধন থাকা জরুরি।
আগে থেকে নিবন্ধিত কৃষকদের নিজেদের রেজিস্ট্রেশনের অবস্থা যাচাই করে নেওয়া উচিত।
ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য এবং আধার সংক্রান্ত তথ্যের মধ্যে কোনও অসঙ্গতি থাকলে তা সংশোধন করতে হবে।
ধান বিক্রির জন্য পছন্দমতো ক্রয়কেন্দ্র ও সময়ের স্লট বুক করার ব্যবস্থাও রয়েছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.