West Bengal SIR Update: প্রকাশিত হতে চলেছে বিচারাধীন ভোটারদের নামের তালিকা, কীভাবে দেখবেন আপনার নাম?

Published : Mar 23, 2026, 05:32 PM IST

West Bengal SIR Update: ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেলেও এখনও প্রকাশিত হয়নি বিচারাধীন ভোটারদের নামের তালিকা। কমিশন সূত্রে খবর, সোমবার বিকেলেই প্রকাশিত হবে সেই তালিকা। এই বিষয়ে কী বলছে কমিশন? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
প্রকাশিত হবে বিচারাধীন ভোটারদের প্রথম অতিরিক্ত তালিকা

প্রতীক্ষার পর সোমবার বিকেলে প্রকাশিত হতে চলেছে বিচারাধীন ভোটারদের প্রথম অতিরিক্ত তালিকা। কমিশন সূত্রে জানা গিয়েছে যেভাবে চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছিল ঠিক সেভাবেই এই অতিরিক্ত তালিকা প্রকাশ হবে। প্রথমে প্রত্যেক জেলা নির্বাচনি আধিকারিক / ডিইও কাছে পৌঁছে যাবে তালিকা। তারপর তা বুথে বুথে টাঙিয়ে দেওয়া হবে। বুথ লেভেল অফিসারদের কাছেও থাকবে অতিরিক্ত তালিকার কপি। দেখা যাবে অনলাইনেও। সেক্ষেত্রে সংশ্লিষ্ট ভোটারকে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে নির্দিষ্ট ব্রাউজার খুলে তাতে eci.voters.gov.in টাইপ করতে হবে। এরপর কমিশনের নির্দিষ্ট ওই সাইট খুলে গেলে তাতে মোবাইল নম্বর দিয়ে ওটিপি-ভিত্তিক লগ ইন করতে হবে। পরবর্তী পদক্ষেপে এপিক নম্বর দিয়ে তালিকা সার্চ করা যাবে। এছাড়াও ইসিআই নেটে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করেও তালিকা দেখতে পারবেন ভোটাররা।

25
আজ কত লক্ষ ভোটারের ভাগ্য নির্ধারণ?

প্রথম যে তালিকা প্রকাশিত হচ্ছে তাতে প্রায় ২৮ লক্ষ ভোটারের ভাগ্য নির্ধারিত হবে। সূত্রের খবর, এর মধ্যে প্রায় ১০ লক্ষ ভোটারের নাম বাদ পড়তে চলেছে। জানা গিয়েছে, যাঁদের নাম বাদ যাচ্ছে তাদের নথি গ্রহণযোগ্য বলে বিবেচিত করেননি বিচারকরা। যদিও এই বাদ পড়া ভোটারদের ট্রাইবুনালে আবেদনের সুযোগ থাকছে। তালিকা প্রকাশের পরই তাঁরা আবেদন জানাতে পারবেন।

35
সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট নিয়ে বড় আপডেট?

সোমবার সন্ধ্যায় প্রকাশ হতে চলেছে প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট। সূত্রের খবর, প্রথম দফার অতিরিক্ত ভোটার তালিকায় বাদ পড়তে পারে প্রায় ১০ লক্ষ নাম। প্রকাশ হতে পারে ২৮ লক্ষ নাম। প্রথমে জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে পৌঁছে যাবে লিস্ট। সেখান থেকে বুথে বুথে টাঙিয়ে দেওয়া হবে তালিকা। পরে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট দেখা যাবে অনলাইনেও।

45
কবে প্রকাশিত হবে দ্বিতীয় তালিকা?

নির্বাচন কমিশন সূত্রে খবর,যাঁদের নাম চূড়ান্ত ভোটার লিস্টে ঢুকছে তাঁদের যেমন নামের তালিকা থাকবে, তেমনি যাঁদের নাম বাদ যাচ্ছে তাঁদেরও আলাদা তালিকা থাকবে। নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী শুক্রবার প্রকাশ করা হবে দ্বিতীয় তালিকা। তারপর প্রতি শুক্রবার ধাপে ধাপে পরবর্তী সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হবে। তৃণমূল সূত্রে খবর, সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর যাঁদের আইনি সহায়তা দরকার হবে, তাঁদের সব রকম আইনি সহায়তা দিয়ে সাহায্য করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

55
কত লক্ষ ভোটারের নাম নিস্পত্তি হয়েছে?

কমিশন সূত্রে খবর, ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন 'বিবেচনাধীন' থাকা ভোটারের মধ্য়ে, গতকাল সন্ধে পর্যন্ত ২৮ লক্ষ ৬ হাজার জনের নিষ্পত্তি হয়েছে। অর্থাৎ এখনও প্রায় ৩২ লক্ষ নামের নিষ্পত্তি হয়নি। সংশোধিত তালিকায় আগেই বাদ পড়েছে ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম। সূত্রের খবর, প্রথম দফার অতিরিক্ত ভোটার তালিকায় বাদ পড়তে পারেন প্রায় ১০ লক্ষ ভোটার।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories