Murshidabad News: গরমের সঙ্গে সঙ্গে রাজ্যজুড়ে পাল্লা দিয়ে বাড়ছে ভোটের উত্তাপ। ভোটবঙ্গে এবার খেলার মাঠ থেকে উদ্ধার দুই ব্যাগ ভর্তি বোমা। কোথায় ঘটেছে এই ঘটনা? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Murshidabad News: ভোট ঘোষণার পর ফের দু ব্যাগ বোম উদ্ধার। বোমা উদ্ধার মুর্শিদাবাদের রেজিনগরে ছেতিয়ানি ঘোষ পাড়ায়। ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে কে বা কারা রেজিনগর থানার ছেতিয়ানী ঘোষপাড়া অঙ্গনওয়াড়ি সেন্টারের কাছে রাতের অন্ধকারে বোমা রেখে যায়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ঠিক কী ঘটনা ঘটেছে?

সূত্রের খবর, সোমবার সকাল হতেই স্থানীয়দের চোখে পড়তেই রেজিনগর থানাকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে। এবং বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বোমষ্কয়াডকে খবর দেওয়া হয়। এদিকে এই বোমা রাখাকে কেন্দ্র করে এলাকার মানুষ আতঙ্কে ভুগছে।

এই ছেতিয়ানি ঘোষপাড়াতে বেশ কিছুদিন আগে একের পর এক বোমা উদ্ধার হয়েছে। এমনকি একজন বোমা বানাতে গিয়ে মারাও গিয়েছে। তারপর মুর্শিদাবাদ জেলা পুলিশের পুলিশের পক্ষ থেকে একটি পুলিশ ফাঁড়ির ব্যাবস্থা করা হয়, পুলিশ ফাড়ি থাকা সত্ত্বেও এইভাবে বোমা উদ্ধার হওয়ায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।

অন্যদিকে, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মাঠে নামলো বিজেপি। ​রবিবার সকালে প্রচারের শুরুতেই দিব্যেন্দু অধিকারী এগরার বিখ্যাত স্মশানকালী মন্দিরে পুজো দেন। সেখানে উপস্থিত স্থানীয় মানুষ ও দলীয় কর্মীদের সঙ্গে জনসংযোগ সারেন তিনি।

 মন্দিরে আশীর্বাদ নিয়ে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান, এলাকার মানুষের আশীর্বাদ তাঁর সঙ্গে রয়েছে এবং জয়ের ব্যাপারে তিনি ১০০ শতাংশ আশাবাদী। ​পুজো দেওয়ার পর এদিন এগরার ঝাটুলাল হাই স্কুলে একটি বিশেষ কর্মীসভার আয়োজন করা হয়। এই সভায় বিজেপি কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সভার মূল আকর্ষণ ছিলেন দিব্যেন্দু অধিকারীর বাবা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বর্ষীয়ান নেতা শিশির অধিকারী। শারীরিক অসুস্থতা কাটিয়ে দীর্ঘক্ষণ মঞ্চে উপস্থিত থেকে কর্মীদের চাঙ্গা করেন শিশিরবাবু। 

তিনি জানান, এগরার সার্বিক উন্নয়নের জন্যই মানুষ বিজেপিকে বেছে নেবে।প্রার্থী হিসেবে দিব্যেন্দু অধিকারী স্পষ্ট জানান, গত কয়েক বছরে এগরার মানুষ যে বঞ্চনার শিকার হয়েছেন, তার জবাব তাঁরা ব্যালট বক্সেই দেবেন। সন্ত্রাসমুক্ত এবং দুর্নীতিমুক্ত এগরা গড়াই তাঁর প্রধান লক্ষ্য। নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকেই এই কেন্দ্রে বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। 

এদিনের সভায় বুথ স্তরের কর্মীদের নির্বাচনী রণকৌশল বুঝিয়ে দেওয়া হয়। শুভেন্দু অধিকারীর গড়ে দিব্যেন্দু অধিকারীকে প্রার্থী করে বিজেপি এবার মাস্টারস্ট্রোক দিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। একদিকে অধিকারী পরিবারের ব্যক্তিগত প্রভাব, আর অন্যদিকে মোদী হাওয়া— এই দুই অস্ত্রকে কাজে লাগিয়েই এগরা দখল করতে চাইছে গেরুয়া শিবির।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।