West Bengal News: তৃণমূল-ঘনিষ্ঠ ব্যক্তিদের পুলিশি সুরক্ষা, রাজ্যকে কড়া বার্তা নির্বাচন কমিশনের

Published : Apr 04, 2026, 10:14 AM IST

Election Commission on WB Govt: ভোটের মুখে রাজ্য পুলিশে একাধিক রদবদল থেকে শুরু করে তৃণমূল-ঘনিষ্ঠ ব্যক্তিকে পুলিশি সুরক্ষা—রাজ্যকে কড়া বার্তা নির্বাচন কমিশনের। বিষয়টি নিয়ে কী বলল জাতীয় নির্বাচন কমিশন? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠদের পুলিশি সুরক্ষায় কড়া বার্তা কমিশনের

ভোটের আগে নিরাপত্তা নিয়ে ফের উঠতে শুরু করেছে প্রশ্ন। ৮৩২ জন তৃণমূল-ঘনিষ্ঠ ব্যক্তিকে পুলিশি সুরক্ষা দেওয়ার অভিযোগ। রাজ্যকে কড়া বার্তা নির্বাচন কমিশনের (Election Commission Of India)। সূত্রের খবর, ভোট ঘোষণার আগেই রাজ্যে বিপুল সংখ্যক ব্যক্তিকে পুলিশি নিরাপত্তা দেওয়ার ঘটনায় কড়া পদক্ষেপের নির্দেশ দিল Election Commission of India। বিষয়টিকে ‘গুরুতর ত্রুটি’ হিসেবে চিহ্নিত করে রাজ্যের পুলিশ মহাপরিচালক (ডিজিপি)-কে ২-৩ দিনের মধ্যে বিস্তারিত পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে।

25
কী বলছে নির্বাচন কমিশন?

এই বিষয়ে কমিশন সূত্রে খবর, বর্তমানে রাজ্যে মোট ২,১৮৫ জন পুলিশকর্মী মোতায়েন রয়েছেন ৮৩২ জন ব্যক্তিকে নিরাপত্তা দিতে, যাঁরা সরাসরি শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত। এছাড়াও আরও ১৪৪ জনকে নিরাপত্তা দেওয়া হয়েছে, যাঁদের মধ্যে অনেকেই তৃণমূল সমর্থক বলে অভিযোগ।

35
রাজনৈতিক পক্ষপাতিত্বের ভিত্তিতে নিরাপত্তা দেওয়ার অভিযোগ

এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, নিরাপত্তা প্রদান কোনওভাবেই রাজনৈতিক পক্ষপাতিত্বের ভিত্তিতে হওয়া চলবে না। সম্পূর্ণ পেশাদার ও নিরপেক্ষভাবে সমস্ত নিরাপত্তা ব্যবস্থার পুনর্মূল্যায়ন করতে হবে। কমিশনের নির্দেশে বলা হয়েছে, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে রাজ্যের ডিজিপি-কে একটি “strict professional review” সম্পন্ন করতে হবে এবং তা যেন ন্যায়সঙ্গত ও সমানভাবে করা হয়, তা নিশ্চিত করতে হবে।

45
নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ

প্রশাসনিক মহলের মতে, ভোটের আগে এই নির্দেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, নিরাপত্তা ব্যবস্থাকে কেন্দ্র করে পক্ষপাতিত্বের অভিযোগ উঠলে তা নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে পারে। এখন নজর, কমিশনের নির্দেশ মেনে রাজ্য পুলিশ কী পদক্ষেপ নেয় এবং কত দ্রুত এই পর্যালোচনা সম্পন্ন করা হয়।

55
ভোটের নিরাপত্তা নিয়ে কী বলছে কমিশন?

ভোটের পরও বাংলায় মোতায়েন থাকবে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। গণনা পর্যন্ত অতিরিক্ত ২০০ কোম্পানি পশ্চিমবঙ্গে ভোটপরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। জানানো হয়েছে, ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়া শেষ হলেও রাজ্যে মোতায়েন থাকা কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (CAPFs) ৫০০ কোম্পানি আপাতত বহাল থাকবে। কমিশন সূত্রে খবর, এই বাহিনী ভোটের পরবর্তী আইনশৃঙ্খলা রক্ষার কাজে ব্যবহার করা হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা রাজ্যে থেকেই দায়িত্ব পালন করবে। ভোট-পরবর্তী হিংসা বা অশান্তি রুখতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

Read more Photos on
click me!

Recommended Stories