কোটায় রেস্তরাঁয় খেতে গিয়ে বহুতল ভেঙে মৃত্যু বাংলার পড়ুয়ার! ছাত্রের মা গুরুতর জখম

Published : Feb 08, 2026, 06:37 PM IST
West Bengal students die after  multistorey building collapses while they were eating restaurant  Kota

সংক্ষিপ্ত

Kota death: রাজস্থানের কোটার তালওয়ান্দি শহরে বহুতল ভেঙে মৃত্যু কোচবিহারের এক ছাত্রের। আহত হয়েছেন তাঁর মা। রবিবার এই খবর পেয়ে শোকস্তব্ধ এলাকাবাসী।

রাজস্থানের কোটার তালওয়ান্দি শহরে বহুতল ভেঙে মৃত্যু কোচবিহারের এক ছাত্রের। আহত হয়েছেন তাঁর মা। রবিবার এই খবর পেয়ে শোকস্তব্ধ এলাকাবাসী। শনিবার রাতে তালওয়ান্দি এলাকায় একটি বহুতল ভেঙে পড়ে। একতলায় ছিল রেস্তরাঁ। রাতে সেখানে খেতে গিয়েছিলেন ১৯ বছরের অনরণ্য কর্মকার এবং তাঁর মা সুদীপ্তা কর্মকার। দু’জনেই ধ্বংসস্তূপের তলায় চাপা পড়েছিলেন। কোটায় ইঞ্জিনিয়ারিং পরীক্ষার প্রস্তুতি নিতে যাওয়া অনরণ্য মারা যান। তাঁর মা এখনও হাসপাতালে ভর্তি।

কোচবিহার শহরের বাসিন্দা অনরণ্য পড়াশোনার সূত্রে কয়েক বছর ধরে কোটায় রয়েছেন। ছেলের সঙ্গে মা-ও থাকতেন। পরিবার সূত্রে খবর, শনিবার রাতে মা-ছেলে একটি রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন। তখনই ওই দুর্ঘটনা হয়। খবর পেয়ে শনিবার রাতেই কোটা রওনা দিয়েছেন অনরণ্যের বাবা অভিজিৎ কর্মকার। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, দীর্ঘ দিন ধরে অনরণ্য কোটায় পড়াশোনা করছিলেন। কিছু দিন আগেই কোটা থেকে কোচবিহারের বাড়িতে ফিরেছিলেন অভিজিৎ।

কোচবিহারের পুলিশ সুপার সন্দীপ কাররা বলেন, ‘‘আমরা জানতে পেরেছি, রাজস্থানের কোটায় কোচবিহারের অনরণ্য কর্মকার নামে এক ছাত্রের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। তাঁর মা আহত। আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছি।’’উল্লেখ্য, কোটায় ওই দুর্ঘটনায় মোট দু’জনের মৃত্যুর খবর মিলেছে। জখম হন অন্তত পাঁচ জন। আহতদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। তবে অনরণ্যের মৃত্যুর খবরে স্থানীয়রা রীতিমত হতাশ। তারা মৃত পড়ুয়ার ছাত্রের মায়ের দ্রুত আরোগ্য কামনা করেছেন। স্থানীয়রা এই ঘটনার পরই কোটা প্রশাসনের নিন্দা করেছেন। পরিস্থিতি দ্রুত মোকাবিলা করার দাবি জানিয়েছেন। তাদের কথায় বর্তমানে পড়াশুনার জন্য অন্যতম স্থান কোটা। সেখানে কী করে এই ধরনের ঘটনা ঘটতে পারে তা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রতিবেশীরা। 

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

ডোমিসাইল সার্টিফিকেট কী? এটি কীভাবে আবেদন করতে হয় - রইল বিস্তারিত তথ্য
লক্ষ্মীর ভাণ্ডারের ১৫০০ টাকা পাওয়া এবার আরও সহজ, সরকারি ঘোষণায় দূর হল এই কার্ডের বাধা