দেশজুড়ে বাড়ছে তাপপ্রবাহের দাপট। এপ্রিলের শেষ থেকেই বহু রাজ্যে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই উপরে উঠেছে। এই পরিস্থিতিতে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে একের পর এক রাজ্য সরকার স্কুলের গরমের ছুটির ঘোষণা করছে। গুজরাট, দিল্লি ও ওড়িশার মতো রাজ্যে ইতিমধ্যেই ছুটির দিন জানানো হয়েছে। তবে পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা না হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বাড়ছে উদ্বেগ।
28
সাধারণত মে মাস থেকেই বিভিন্ন রাজ্যে গরমের ছুটি শুরু হয়। কিন্তু এ বছর তাপপ্রবাহ অনেক আগে থেকেই শুরু হওয়ায় কয়েকটি রাজ্য আগাম ছুটির সিদ্ধান্ত নিয়েছে। কোথাও আবার দীর্ঘ সময়ের জন্য স্কুল বন্ধ রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে তীব্র গরমের মধ্যে পড়ুয়াদের স্কুলে যেতে না হয়।
38
গুজরাট সরকার ইতিমধ্যেই গরমের ছুটির বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে আগামী ৪ মে থেকে স্কুলে গরমের ছুটি শুরু হবে। জানা গিয়েছে, টানা ৩৫ দিন বন্ধ থাকবে স্কুল। ছুটি চলবে ৭ জুন পর্যন্ত এবং ৮ জুন থেকে ফের স্বাভাবিকভাবে ক্লাস শুরু হবে। এই সিদ্ধান্তে রাজ্যের লক্ষ লক্ষ পড়ুয়া ও শিক্ষক স্বস্তি পেয়েছেন।
48
রাজধানী দিল্লিতেও পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। সেখানে ইতিমধ্যেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। বিভিন্ন জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। স্কুলগুলিতে পড়ুয়াদের জন্য ‘ওয়াটার বেল’-এর ব্যবস্থাও করা হয়েছে, যাতে নির্দিষ্ট সময় অন্তর জল পান করতে পারে শিশুরা।
58
দিল্লিতে ১১ মে থেকে গরমের ছুটি শুরু হওয়ার কথা রয়েছে। প্রায় ৫০ দিন স্কুল বন্ধ থাকতে পারে বলে জানা যাচ্ছে। তবে তাপপ্রবাহ আরও বাড়লে ছুটি আগাম শুরু করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
68
ওড়িশা সরকারও গরমের কারণে স্কুল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত ও বেসরকারি বিদ্যালয়ে ২৭ এপ্রিল থেকে গরমের ছুটি কার্যকর হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, স্কুলে পঠনপাঠন বন্ধ থাকলেও পূর্বনির্ধারিত পরীক্ষা ও দাপ্তরিক কাজ চলবে।
78
তবে চলতি সময়ে ভোটের কারণে রাজ্যের একাধিক স্কুলে পঠনপাঠন আংশিকভাবে ব্যাহত হচ্ছে। নির্বাচন সংক্রান্ত কাজের জন্য অনেক স্কুলেই ছুটি থাকছে। ফলে পড়ুয়া ও অভিভাবকদের একাংশের আশা, খুব শীঘ্রই গরমের ছুটি নিয়েও সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার। যেহেতু সরকার বদল হচ্ছে তাই স্কুলের ছুটি নিয়ে বড় কোনও সিদ্ধান্ত নিতে পারে বিজেপি সরকার।
88
তীব্র গরমে শিশুদের স্বাস্থ্য সুরক্ষাই এখন সবচেয়ে বড় চিন্তার বিষয়। তাই পশ্চিমবঙ্গ সরকার কবে গরমের ছুটি ঘোষণা করে, বা স্কুল ছুটি থাকলেও অনলাইনে পঠনপাঠন হবে না বিকেলে স্কুল হবে তাই নিয়ে এখনও পর্যন্ত কোনও আভাস দেয়নি বিজেপি সরকার.
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.