West Bengal Weather: ধেয়ে আসছে কালবৈশাখী-দক্ষিণবঙ্গে জারি কমলা সতর্কতা, BJP-র শপথের দিন কেমন থাকবে আবহাওয়া?

Published : May 07, 2026, 06:39 AM IST

West Bengal Weather Update: বুধবার বিকেলর পর থেকে দফায় দফায় বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা। স্বস্তির বৃষ্টিতে পারদ নেমেছে দক্ষিণবঙ্গেও। রাতে বৃষ্টি হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকেই তাপমাত্রা আরামদায়ক। দিনভর কেমন থাকবে আবহাওয়া? জানুন আরও বিশদে…

PREV
15
আজকের আবহাওয়ার আপডেট

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ধেয়ে আসছে কালবৈশাখী, ৯ মে দক্ষিণবঙ্গে জারি কমলা সতর্কতা। আগামী কয়েক দিন বঙ্গজুড়ে ঝড়-বৃষ্টির দাপট বজায় থাকার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর-পূর্ব উত্তরপ্রদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাবে এবং বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের জেরে পশ্চিমবঙ্গজুড়ে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

25
দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

হাওয়া অফিস সূত্রে খবর, ৯ মে সর্বোচ্চ সতর্কতা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী সাত দিন দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ৬ ও ৮ মে বাঁকুড়া, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিমি।

35
বিজেপির শপথ গ্রহণের দিন কেমন থাকবে আবহাওয়া?

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ৯ মে শনিবার। এদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়ের দাপট বাড়তে পারে। বিশেষ করে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। এর জন্য এই জেলাগুলিতে কমলা সতর্কতা (Orange Alert) জারি করা হয়েছে। ১০ মে ঝড়ের গতিবেগ কমে ৩০-৪০ কিমি হতে পারে এবং ১১-১২ মে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

45
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

উত্তরবঙ্গে বৃষ্টির দাপট দক্ষিণবঙ্গের তুলনায় আজ কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। ৬ মে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির (৭-১১ সেমি) সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

55
কী বলছে আবহাওয়া দফতর?

মালদহ এবং দুই দিনাজপুরে ঝড়ের গতিবেগ বেশি থাকলেও বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে থাকবে। বিপদ এড়াতে সাধারণ মানুষের জন্য নির্দেশিকা আবহাওয়া দফতর থেকে- বজ্রপাতের সময় সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে। নিরাপদ আশ্রয়ে থাকুন। ঝড়-বৃষ্টি বা বজ্রপাতের সময় ফাঁকা মাঠ বা গাছের তলায় না থেকে পাকা বাড়িতে আশ্রয় নিন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories