MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
8th Pay Commission
WB Education News
Govt Headquarter Shifting to Newtown
Annapurna Yojana
West Bengal & Kolkata Weather
DA Hike
Tamil Nadu MLAs New Benefits
Annapurna Yojana
Gold Price in Kolkata
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Kolkata Weather: ধেয়ে আসছে প্রবল ঝড়! জেলায় জেলায় চলবে কালবৈশাখীর তাণ্ডব! কবে থেকে শুরু বৃষ্টি?

Kolkata Weather: ধেয়ে আসছে প্রবল ঝড়! জেলায় জেলায় চলবে কালবৈশাখীর তাণ্ডব! কবে থেকে শুরু বৃষ্টি?

আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গে আবহাওয়া বদলের পূর্বাভাস। সপ্তাহান্তে কালবৈশাখীর প্রবল সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে। জেনে নিন আজকের আবহাওয়া ও বৃষ্টির লেটেস্ট আপডেট।

2 Min read
Author : Parna Sengupta
Published : Mar 25 2026, 06:43 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Image Credit : Getty

কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। সপ্তাহের শেষ তিন দিনে বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে India Meteorological Department (IMD)।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
Image Credit : Asianet News

পাশাপাশি কিছু জেলায় কালবৈশাখীর সতর্কবার্তাও জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকেই আকাশে মেঘের আনাগোনা বাড়বে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ সহ একাধিক জেলায় আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে।

Related Articles

Related image1
West Bengal Weather: বসন্তেও ভরপুর গরমের দাপট, কবে থেকে নামবে ঝড়বৃষ্টি? রইল আবহাওয়ার বিরাট আপডেট
Related image2
West Bengal weather: শুক্রবার থেকে বঙ্গে ফের ঝড়বৃষ্টি, বাড়বে গরমও, কেমন থাকবে আজকের আবহাওয়া?
39
Image Credit : stockPhoto

দিনের তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি থাকলেও বিকেলের দিকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বিশেষ করে সপ্তাহের শেষ তিন দিনে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে।

49
Image Credit : Getty

আবহাওয়া দফতরের মতে, গরম ও আর্দ্রতার কারণে বায়ুমণ্ডলে অস্থিরতা তৈরি হচ্ছে, যার ফলেই এই বৃষ্টিপাতের সম্ভাবনা। বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়ার মতো জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা বেশি। ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস। সঙ্গে থাকতে পারে বজ্রপাতও। ফলে এই জেলাগুলিতে বিশেষ সতর্কতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

59
Image Credit : Getty

কলকাতার আবহাওয়া কেমন থাকবে?

সর্বোচ্চ তাপমাত্রা: ৩৩°–৩৫° সেলসিয়াস

সর্বনিম্ন তাপমাত্রা: ২৫°–২৭° সেলসিয়াস

দিনের বেলায় গরম ও আর্দ্রতার কারণে অস্বস্তি বজায় থাকবে। তবে বিকেল বা সন্ধ্যার দিকে মেঘলা আকাশ ও হালকা বৃষ্টি বা ঝড়ের সম্ভাবনা থাকায় কিছুটা স্বস্তি মিলতে পারে।

69
Image Credit : Getty

সপ্তাহান্তে অর্থাৎ শনিবার থেকে কলকাতায় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হবে। আগামী রবিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আলিপুরে গত কয়েক দিনে ছিটেফোঁটা বৃষ্টি হলেও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না

79
Image Credit : Getty

আগামী ২৮শে মার্চ (শনিবার) থেকে দক্ষিণবঙ্গের চিত্র বদলাতে শুরু করবে। ওই দিন বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০-৫০ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে।

89
Image Credit : Getty

আগামী ২৯শে মার্চ (রবিবার) দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টির দাপট বাড়বে। আবহাওয়া দপ্তরের সতর্কতা অনুযায়ী, রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে, যা কালবৈশাখীর পরিস্থিতি তৈরি করবে। 

99
Image Credit : stockPhoto

বৃষ্টির প্রভাবে আগামী চার দিন তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস বাড়লেও, পরবর্তীকালে তা আবার ২-৪ ডিগ্রি কমতে পারে। তীব্র গরমের মাঝে এই বৃষ্টিপাত কিছুটা স্বস্তি আনলেও কালবৈশাখীর সম্ভাবনা নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। তাই আগামী কয়েকদিন আবহাওয়ার উপর নজর রাখা এবং সতর্ক থাকা জরুরি।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
আজকের আবহাওয়া
কলকাতার খবর
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Annapurna Bahini: অন্নপূর্ণারা এবার শুধু টাকা নয় বাহিনীতেও যোগ দেবেন, কীভাবে? জানালেন মুখ্যমন্ত্রী
Recommended image2
Now Playing
Hotel Fire: তৃণমূল জমানার বেনিয়ম! সাংবাদিকদের কঠিন প্রশ্নের মুখে মন্ত্রী অগ্নিমিত্রা, কী বললেন?
Recommended image3
Now Playing
Kolkata Fire Update: কীভাবে লাগল আগুন? হোটেল না 'জতুগৃহ'! স্থানীয়দের চাঞ্চল্যকর দাবি
Recommended image4
Annapurna Bhandar: কেন মাসের ১ তারিখে পাচ্ছেন না অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা? জানা গেল কারণ
Recommended image5
Kolkata Fire: নিউ মার্কেটের হোটেলে আগুন, অগ্নিকাণ্ডে ৯ মৃত্যুর পর উঠছে নানান প্রশ্ন
Related Stories
Recommended image1
West Bengal Weather: বসন্তেও ভরপুর গরমের দাপট, কবে থেকে নামবে ঝড়বৃষ্টি? রইল আবহাওয়ার বিরাট আপডেট
Recommended image2
West Bengal weather: শুক্রবার থেকে বঙ্গে ফের ঝড়বৃষ্টি, বাড়বে গরমও, কেমন থাকবে আজকের আবহাওয়া?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved