West Bengal Weather: আবহাওয়ায় বড় বদল! ৩ দিন বৃষ্টি-ঝড়ের পূর্বাভাস, তারপরই নামবে তাপমাত্রা

Published : Nov 21, 2026, 04:27 PM IST

এখনই কাটছে না দুর্যোগের প্রভাব। ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ভারী বৃষ্টিপাত চলবে। আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

PREV
16

শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় আকভান। কিন্তু এখনই কাটছে না দুর্যোগের প্রভাব। ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ভারী বৃষ্টিপাত চলবে। আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। তবে এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না। আগামী ২৪ নভেম্বর থেকে রাজ্যের সর্বত্র আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা। পাশাপাশি আগামী কয়েক দিনের মধ্যে রাতের তাপমাত্রাও ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

26

আলিপুর আবহাওয়া দফতরের ২১ নভেম্বরের পূর্বাভাস অনুযায়ী, ২১ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ২১ নভেম্বর হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কয়েকটি জায়গায় এই বৃষ্টি হতে পারে।

36

২২ ও ২৩ নভেম্বর বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা মূলত এক-দু’টি জায়গায় সীমাবদ্ধ থাকতে পারে। তবে ২১ নভেম্বর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় এক-দু’টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সতর্কতা রয়েছে। কলকাতা, হাওড়া ও হুগলিতে এই সময়ে কোনও বিশেষ আবহাওয়া সতর্কতা জারি করা হয়নি।

46

উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী তিন দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ২১ নভেম্বর হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃষ্টির সম্ভাবনা আরও বেশি। এই জেলাগুলির অনেক জায়গায় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

56

২২ ও ২৩ নভেম্বর উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা এক-দু’টি জায়গায় সীমাবদ্ধ থাকতে পারে। ২১ নভেম্বর উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহের এক-দু’টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সতর্কতা রয়েছে।

66

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৪ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। অর্থাৎ, বৃষ্টির পর্ব কাটিয়ে ফের শীতের অনুকূল আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা। তাপমাত্রার পূর্বাভাসেও রয়েছে গুরুত্বপূর্ণ ইঙ্গিত। আগামী দু’দিন সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তার পরবর্তী তিন দিনে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ধীরে ধীরে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ফলে নভেম্বরের শেষ সপ্তাহে শীতের আমেজ আরও বাড়তে পারে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories