- Home
- West Bengal
- Annapurna Bhandar: ডিসেম্বরের কত তারিখ অন্নপূর্ণার টাকা ঢুকবে অ্যাকাউন্টে? স্পষ্ট করে জানালো নবান্ন
Annapurna Bhandar: ডিসেম্বরের কত তারিখ অন্নপূর্ণার টাকা ঢুকবে অ্যাকাউন্টে? স্পষ্ট করে জানালো নবান্ন
Annapurna Bhandar: শেষ উৎসবের মরশুম। বছরও শেষের পথে। ফলে গত কয়েক মাসে উৎসব-অনুষ্ঠানের কারণে বাড়তি টাকাপয়সা খরচ হয়ে গিয়েছে। এই অবস্থায় অনেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের আশায় বসে। ডিসেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানুন আরও বিশদে। দেখুন ফটো গ্যালারি।।

পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বিরাট আপডেট রইল
বঙ্গে BJP সরকার ক্ষমতায় আসতেই চলতি বছরের জুন মাস থেকে চালু হয়েছে রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার। এই প্রকল্পে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং ভারতের নাগরিকত্বের প্রমাণ রয়েছে সেই সকল যোগ্য উপভোক্তারা তিনহাজার টাকা করে মাসিক ভাতা পাচ্ছেন। নভেম্বরেও প্রায় ১ কোটি ৬৫ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। ডিসেম্বরে সেই সংখ্যা আরও বাড়বে নাকি বাতিল হবে অনেক ফর্ম! সেই নিয়ে একটা দোটানা তৈরি হয়েছে মহিলাদের মনে। তবে ডিসেম্বরে নতুন আবেদনকারীদের কী হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত সরকারি তরফে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।

অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাস চেক
জানা গিয়েছে, অন্নপূর্ণা যোজনায় আবেদনের পর অনেকেরই অ্যাকাউন্টে এখনও পর্যন্ত সরকারি ভাতার তিনহাজার টাকা ঢোকেনি। ফলে যারা এখনও টাকা পাননি অথবা নতুন আবেদন করেছেন স্বাভাবিক ভাবেই তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বছরের শেষ মাসে অর্থাৎ ডিসেম্বরে আদেও মিলবে কীনা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা।
কী বলছে রাজ্য সরকার?
অন্নপূর্ণা যোজনার ডিসেম্বরের টাকা নিয়ে রাজ্য সরকারের তরফে এখনও পর্যন্ত কোনও বার্তা দেওয়া না হলেও মনে করা হচ্ছে, উৎসবের মরশুম মিটে গিয়েছে। ফলে চলতি বছরের শেষ মাসে অর্থাৎ ডিসেম্বরে অন্নপূর্ণার তিনহাজার টাকা ১৭ তারিখ নাগাদই ঢুকতে পারে। কারণ, গত ১৭ সেপ্টেম্বর রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (SUVENDU ADHIKARI) জানিয়েছিলেন, এবার প্রতিবছর ১৭ সেপ্টেম্বর রাজ্যে অন্নপূর্ণা দিবস পালন করা হবে। এবং ১৭ থেকে ২০ তারিখের মধ্যে প্রতিটি যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা পৌঁছে দেওয়া হবে।
ডিসেম্বর মাসে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা?
চলতি বছরের অক্টোবর ও নভেম্বর মাস পুজোর মরশুম থাকায় অন্নপূর্ণার টাকা আগেই ঢুকিয়ে দিয়েছিল প্রশাসন। তবে ডিসেম্বর মাসে আর কোনও উৎসব সেভাবে না থাকায় আগামী মাসে ১৭ তারিখ নাগাদই রাজ্য সরকারের এই প্রকল্পের টাকা যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে পারে বলে মনে করা হচ্ছে।
নতুন উপভোক্তাদের অ্যাকাউন্টেও ঢুকবে টাকা?
সরকারি তরফে এই বিষয়ে এখনও পর্যন্ত নবান্নের তরফে কিছু জানানো হয়নি। ফলে এখনই নতুন উপভোক্তারা টাকা পাবেন কীনা সেই নিয়ে একটা সংশয় রয়েছেই। তবে মনে করা হচ্ছে- যে সমস্ত আবেদনকারীদের ফর্ম ভেরিফিকেশন বা আন্ডার প্রসেসিংয়ে রয়েছে তাদের কাগজপত্র ঝাড়াই বাছাই হলে যোগ্য উপভোক্তাদেরও ডিসেম্বর মাসে অন্নপূর্ণা যোজনার তিনহাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। সব মিলিয়ে বলা যেতে পারে, ডিসেম্বরে নতুন আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে কীনা তাই নিয়েই উদ্বিগ্ন মহিলারা।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

