রাজ্যজুড়ে মেজাজ বদলাচ্ছে আবহাওয়ার। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাব কিছুটা কমায় দক্ষিণবঙ্গে এক টানা ভারী বৃষ্টির দাপট কিছুটা কমেছে। তবে আংশিক মেঘলা আকাশের সঙ্গে সঙ্গে বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
25
কলকাতার আজকের আবহাওয়া
কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনভর আকাশ মূলত মেঘলা থাকবে। বেলার দিকে বা বিকালের দিকে শহরের কিছু অংশে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত বা বিক্ষিপ্ত পশলা বৃষ্টি হতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
35
কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড় ও সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়া বইতে পারে। বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাগুলিতে।
হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি। দিনভর মেঘলা আকাশ এবং বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদীয়া ও মুর্শিদাবাদ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
55
আর কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
এছাড়াও হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি। কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.