Weather Update: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, এসব জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, পুজোয় আগে কি বন্যা?

Published : Sep 10, 2026, 12:00 PM IST

বর্ষা বিদায়ের আগে ফের বড়সড় বদল বাংলার আবহাওয়ায়। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নতুন নিম্নচাপ। এর জেরে আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

PREV
16

বর্ষা বিদায়ের পালা আসন্ন। তবে তার আগেই ফের সক্রিয় হতে চলেছে মৌসুমি বায়ু। বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশ উপকূলে একটি নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামী কয়েক দিনে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

26

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশ উপকূলে তৈরি ঘূর্ণাবর্তের প্রভাবে এই নিম্নচাপ তৈরি হবে। পাশাপাশি, একটি মৌসুমি অক্ষরেখা জম্মু, দেরাদুন, পন্থনগর, বস্তি, ছাপরা, পুরুলিয়া ও দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই দুই আবহাওয়াজনিত পরিস্থিতির প্রভাবে দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

36

আগামী তিন দিন অর্থাৎ শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে।

46

এই পাঁচ জেলায় আগামী তিন দিনের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

56

উত্তরবঙ্গের প্রতিটি জেলাতেই আগামী কয়েক দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হতে পারে। উত্তরবঙ্গের সব জেলাতেই ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

66

আবহাওয়াবিদদের মতে, দেশের বিস্তীর্ণ অংশে ইতিমধ্যেই বৃষ্টির পরিমাণ কমতে শুরু করেছে। স্যাটেলাইট ছবিতেও দেশের প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ এলাকায় মেঘের আচ্ছাদন তুলনামূলক কম দেখা যাচ্ছে। ফলে বহু জায়গায় আকাশ পরিষ্কার এবং আবহাওয়া শুষ্ক হতে শুরু করেছে। তবে বর্ষা বিদায়ের আগে আরও এক দফা সক্রিয় হতে পারে মৌসুমি বায়ু। পূর্বাভাস অনুযায়ী, ১২ থেকে ২১ সেপ্টেম্বরের মধ্যে মধ্য, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম ভারতের বিভিন্ন অংশে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির পর্ব শেষ হলে দেশজুড়ে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হতে পারে। প্রথমে উত্তর-পশ্চিম ভারত থেকে বর্ষা বিদায় নেবে। এরপর ধীরে ধীরে মধ্য ভারত এবং পূর্ব ভারত থেকেও বর্ষা সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories