Rain Alert: টানা বৃষ্টিতে ভাসবে এই জেলাগুলি, স্কুল-কলেজে ছুটি নিয়ে কী বলছে নিয়ম?

Published : Jul 09, 2026, 03:54 PM IST

rain alert school holiday: উত্তর-দক্ষিণ দুই বঙ্গেই প্রবল বৃষ্টির সতর্কতা! লাল-কমলা অ্যালার্ট জারি একাধিক জেলায়, ধসের আশঙ্কা পাহাড়ে। স্কুল ছুটির নিয়মও জেনে নিন। 

PREV
110
দুই বঙ্গেই ভাসবে বৃষ্টিতে

উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও প্রবল বৃষ্টির সতর্কতা। মরশুমের প্রথম মৌসুমী অক্ষরেখা সক্রিয় হওয়ায় দক্ষিণবঙ্গে তৈরি হয়েছে বৃষ্টি বলয়, যার জেরে ভিজবে গোটা রাজ্য।

210
ঘূর্ণাবর্তের প্রভাব

বাংলাদেশ ও সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হয়েছে শক্তিশালী ঘূর্ণাবর্ত। এর প্রভাবে ৯ থেকে ১৩ জুলাই পর্যন্ত অর্থাৎ টানা পাঁচ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।

310
দক্ষিণবঙ্গে কোথায় কত বৃষ্টি?

কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় প্রায় ১৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া ও জল জমার আশঙ্কা।

410
উত্তরবঙ্গে লাল সর্তকতা

উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে অতি ভারী বৃষ্টির লাল সর্তকতা জারি হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ধস নামার আশঙ্কা প্রবল।

510
শুক্রবার জলপাইগুড়িতে অতি প্রবল বৃষ্টি

আগামীকাল শুক্রবার জলপাইগুড়ি জেলায় অতি প্রবল বৃষ্টির লাল সর্তকতা। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস।

610
ইতিমধ্যেই ধস, ভাঙল রাস্তা

রাতভর বৃষ্টিতে ইতিমধ্যেই উত্তরের একাধিক জায়গায় জল জমেছে। পাহাড়ে ধস নেমে ভেঙে গিয়েছে রাস্তাও।

710
নদীর জলস্তর বিপদসীমার উপরে

শনি থেকে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে হলুদ সতর্কতা জারি থাকবে। তিস্তা, তোর্সা, জলঢাকা, রায়ডাকের মতো নদীর জলস্তর বিপদসীমা ছাড়াতে পারে।

810
দক্ষিণবঙ্গে কমলা সর্তকতা

আজ থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমলা সর্তকতা জারি। শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় সর্বাধিক বৃষ্টির সম্ভাবনা।

910
কীভাবে ঠিক হয় স্কুল ছুটি

IMD অরেঞ্জ বা রেড অ্যালার্ট জারি করলে প্রশাসন স্কুল-কলেজ বন্ধের প্রাথমিক সিদ্ধান্ত নেয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেন সংশ্লিষ্ট জেলার জেলাশাসক বা পুরসভা কর্তৃপক্ষ, পরিস্থিতি বিবেচনা করে।

1010
ছুটির মেয়াদ ও অনলাইন ক্লাসের বিকল্প

সাধারণত ১-২ দিনের ছুটি ঘোষণা করা হয়, বন্যা পরিস্থিতি হলে তা বাড়তে পারে। সরকারি স্কুলে নির্দেশ বাধ্যতামূলক হলেও সিবিএসই-আইসিএসই স্কুল নিজস্ব সিদ্ধান্ত নেয়, আর পঠনপাঠনের ক্ষতি এড়াতে চালু হতে পারে অনলাইন ক্লাসও।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories